চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের মৃত্যু

হাসান ইসমাইল by হাসান ইসমাইল
12:12 অপরাহ্ন 03, অক্টোবর 2022
in - সেমি লিড, জনপদ, বান্দরবান
A A
নদীর পাশে সবুজ পাহাড় ও গাছপালা, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় মাইন বিস্ফোরণে ওমর ফারুক নামে এক রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২ অক্টোবর)  ঘুমঘুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ এ ঘটনা ঘটেছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন।

চেয়ারম্যান জাহাঙ্গীর বলেন, বিস্ফোরণের পরে লোকজন মরদেহ উদ্ধার করে দাফনও সম্পন্ন করেছে। আরও একজন রোহিঙ্গা যুবক আহত হওয়ার খবর পেয়েছি। হতাহতরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেওয়া রোহিঙ্গা ক্যাম্পের সদস্য।

জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানায়, তুমব্রু বাজারের পার্শ্ববর্তী কোনাপাড়া এলাকায় শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্পের কয়েকজন সদস্য ঝিরিড়ে মাছ ধরতে গিয়ে সীমান্তের কাঁটাতারের পাশে চলে যায়। এ সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই এক রোহিঙ্গার মৃত্যু হয়। আহত হয়েছে আরও এক রোহিঙ্গা যুবক।

নিহত যুবক তুমব্রু সীমান্তের কোনাপাড়া এলাকায় শূণ্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্পের সদস্য। তবে আহতের নাম জানা যায়নি। খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে রোহিঙ্গাদের জন্য নির্ধারণকৃত কবরস্থানে নিহতের মরদেহ দাফন করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পের দলনেতা দিল মোহাম্মদ জানিয়েছেন, আহত যুবককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tags: নাইক্ষ্যংছড়িমাইন বিস্ফোরণমিয়ানমার সীমান্ত
Previous Post

প্রকাশ্যে প্রভাসের ‘আদিপুরুষ’র টিজার, ভিএফএক্স নিয়ে সমালোচনা

Next Post

হিজাব বিরোধী বিক্ষোভে ইরানে এখন পর্যন্ত নিহত ৯২

Next Post
ইরানে হিজাব বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারী নারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হিজাব বিরোধী বিক্ষোভে ইরানে এখন পর্যন্ত নিহত ৯২

বাংলাদেশ নারী ক্রিকেটাররা ব্যাটিং করছে, হারের ধাক্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটে-বলে অনুজ্জ্বল মেয়েরা, হারের ধাক্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT