চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্বনেতাদের এত অবহেলা কেন?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
10:50 অপরাহ্ন 24, আগস্ট 2022
in সম্পাদকীয়
A A
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার দাবিতে মিয়ানমারে রোহিঙ্গাদের সমর্থনে মানববন্ধন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

মিয়ানমারের সেনাবাহিনী ও তাদের স্থানীয় দোসরদের চালানো জাতিগত নিধনযজ্ঞের শিকার হয়ে জীবন বাঁচানোর জন্য ছুটে বেড়াচ্ছিলেন রোহিঙ্গা জনগোষ্ঠী। সেই নির্মম পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ রোহিঙ্গাদের আশ্রয় দেয়নি। মানবাধিকারের চরম লঙ্ঘনের সময় তারা বাংলাদেশকে অনুরোধ করেছিল প্রতিবেশী দেশের নাগরিকদের আশ্রয় দেওয়ার জন্য। প্রতিবেশীর চরম দুর্দিনে বিশ্ব সম্প্রদায়ের মানবিক আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল।

তবে এরপর থেকেই বিশ্ব যেন হাঁফ ছেড়ে বাঁচে! রোহিঙ্গা সংকট সমাধানের আশ্বাস দিলেও তারা এ বিষয়ে সম্পূর্ণ ব্যর্থ হয়। এ বিষয়ে বিন্দুমাত্র সহযোগিতার বদলে চীন-ভারত পর্যন্ত মিয়ানমারের পক্ষ নেয়। এমনকি তাদের ভেটোর কারণে খোদ জাতিসংঘও মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

শুধু তাই নয়, নজিরবিহীন অমানবিক রোহিঙ্গা সংকটের পাঁচ বছর পূর্তিতে জাতিসংঘ আরেক শঙ্কার কথা জানিয়েছে। এতে রোহিঙ্গা ইস্যু যে বিশ্ব সম্প্রদায়ের কাছে কতটা অবহেলিত সেই চিত্র ফুটে উঠেছে। জানা গেছে, রোহিঙ্গাদের জন্য আগামী বছরের জাতিসংঘের তহবিল সংগ্রহের লক্ষ্যে ভাটা পড়েছে। ২০২২ সালে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ৮৮১ মিলিয়ন ডলারের তহবিল গঠনের পদক্ষেপ নিয়েছিল জাতিসংঘ। কিন্তু এখন পর্যন্ত সেই তহবিলে জাতিসংঘের প্রস্তাবিত অর্থের মাত্র ৪৯ শতাংশ বা ৪২৬ দশমিক ২ মিলিয়ন ডলার জমা পড়েছে।

সেই হিসাবে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন দেশ ও দাতাসংস্থার কাছ থেকে সংগ্রহ করা তহবিল লক্ষ্যমাত্রার তুলনায় অর্ধেকও হয়নি। এ নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্থ জাতিসংঘ। ফলে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘ পরিচালিত ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক সংস্থাটি। এক বিবৃতিতে ইউএনএইচসিআর জানিয়েছে, রোহিঙ্গা তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকলে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘ পরিচালিত ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হবে। এতে বিপুলসংখ্যক রোহিঙ্গা মৃত্যু ঝুঁকিতে পড়বে।

এমন একটি অমানবিক সংকট সমাধানে পাঁচ বছর কম সময় নয়। আমরা বরাবরের মতো বলতে চাই, রোহিঙ্গা সংকট সমাধানে, বিশেষ করে তাদেরকে নিজ ভূমিতে ফেরানোর জন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতেই হবে। কেননা তাদের অনুরোধেই বাংলাদেশ মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এই বোঝা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে বহন করা কোনভাবেই সম্ভব নয়।

আমরা শুরু থেকেই বলছি, এই সংকট মিয়ানমারের, মিয়নামরকেই তা শেষ করতে হবে। নিজস্ব নাগরিকদের ওপর জাতিগত নিধন চালিয়ে প্রতিবেশী দেশের ওপর বোঝা চাপিয়ে দেওয়া আধুনিক ও সভ্য বিশ্বের কারও কাজ হতে পারে না। এবং কেউ সেটা সমর্থনও করতে পারে না। সেজন্য ১২ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিকদের নিজ ভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিতের মাধ্যমে সংকট সমাধানে বিশ্বনেতাদের এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Tags: রোহিঙ্গারোহিঙ্গা সংকটসম্পাদকীয়
Previous Post

নতুন করবর্ষের প্রথম মাসে রাজস্ব আদায়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি

Next Post

অফিস সময়সূচি পরিবর্তনকে স্বাগত জানিয়েছে কর্মকর্তা কর্মচারীরা

Next Post
অফিস সময়সূচি পরিবর্তন নিয়ে কর্মকর্তা কর্মচারীদের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিস সময়সূচি পরিবর্তনকে স্বাগত জানিয়েছে কর্মকর্তা কর্মচারীরা

ইভিএম মেশিনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত ভোটার. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ নির্বাচন সুষ্ঠু করতেই ১৫০ আসনে ইভিএমে ভোট: ইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT