চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:04 অপরাহ্ন 05, মার্চ 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
অগ্নিনির্বাপণ কর্মীরা রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুন লাগার ৩ ঘণ্টা পর সন্ধ্যা ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের কক্সবাজার স্টেশনের উপ সহকারি পরিচালক ‘অতীশ চাকমা’ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতি নির্ধারণে কাজ চলছে।

এবিষয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ পর্যন্ত ২ হাজারের কাছাকাছি ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হলেও তা নিশ্চিত করে বলতে আরও সময় লাগবে। এখন পর্যন্ত কোন হতাহতের তথ্য পাওয়া যায়নি।

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ধ্বংসাবশেষ, ধোঁয়া ও আগুনের লালচে আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ এবিপিএন এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, বিকেল ৩ টার দিকে হঠাৎ করে আগুন দেখা যায়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ১২, ১১, ১০ ও ৯ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কি কারণে তা নিশ্চিত হওয়া না গেলেও সন্দেহজনক এক যুবকে আটক করেছে এপিবিএন ও পুলিশ। আটক যুবককে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।

ঘটনাস্থল থেকে অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে ২ হাজার ঘর, ২২ হাজার মানুষ, ৩৫ টি মসজিদ, বিভিন্ন এনজিও, স্কুল, স্বাস্থ্য সেবা কেন্দ্রসহ ৫২ টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবেই জানা গেছে। নাশকতার বিষয়টি উড়িয়ে না দিয়ে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে নাশকতার অভিযোগে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রফিকুল ইসলাম ও কলিমুল্লাহ জানিয়েছেন, শনিবার রাতে ও রোববার সকালে কয়েকটি ছোটখাট ঘটনা ঘটেছে আমাদের ক্যাম্পে।আমরা আশঙ্কা করছি সন্ত্রাসীরাই আগুন দিয়েছে আমাদের ক্যাম্পে।

এর আগেও একই ক্যাম্পে ২০২১ সালের ২২ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই সময় ১১ জনের মৃত্যু, ৫ শতাধিক আহত হয়। পুড়ে গিয়ে ছিল ৯ হাজারের বেশি ঘর।

Tags: আগুন নিয়ন্ত্রণেরোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্প
Previous Post

হকি ফেডারেশনে সাংবাদিকদের সামনে হাজির সেই সাঈদ

Next Post

শুধু ভুলত্রুটি নয়, সাফল্যেরও প্রচার প্রয়োজন: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী ও সাংবাদিকদের মধ্যে আলোচনা চলছে, বৈঠকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু ভুলত্রুটি নয়, সাফল্যেরও প্রচার প্রয়োজন: তথ্যমন্ত্রী

তৃণমূলের ঐক্য দলের নেতারা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃণমূলের ঐক্য দলের জীবনীশক্তি: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT