চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক কোনো অপরাধ করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:30 অপরাহ্ন 15, জানুয়ারি 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ প্রতিরোধের জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক চুরি, ডাকাতি, খুন-গুম, অপহরণ-মুক্তিপণ কোনভাবেই করতে দেয়া হবে না; এসব অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম সভা চলাকালীন তিনি এসব কথা বলেন।

এসময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক সরবরাহকারীদের তালিকা বা তথ্য নানাভাবে মন্ত্রণালয়ে পাওয়া যায়। তালিকা হলেই অপরাধী বলা যাবে না। এসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।

রোববার সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর মিলনায়তনে এ সভা শুরু হয়। এখনো সভাটি চলমান রয়েছে। সভা শেষে সভার সার্বিক সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদ ব্রিফিং করবেন।

সভায় কমিটির সদস্য মোঃ আফছারুল আমীন এমপি, মোঃ হাবিবর রহমান এমপি, সামছুল আলম দুদু, বেগম রুমানা আলী এমপি ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সভায় সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধকল্পে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, সেন্টমার্টিন দ্বীপসহ এ অঞ্চলের সীমান্ত এলাকায় বিজিবি এবং কোস্ট গার্ডের কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা সহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Tags: অপরাধকক্সবাজাররোহিঙ্গা ক্যাম্পস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

Next Post

বড় কোম্পানির কারণে চালের দাম বেশি

Next Post
চালের বাজারে সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখার জন্য চাষিদের সঙ্গে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় কোম্পানির কারণে চালের দাম বেশি

সড়কের পাশে গাছ কাটার অভিযোগ, গাছ কাটতে দেখা গেছে কিছু মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি নিয়মনীতি ছাড়াই সড়কের পাশে গাছ কাটার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT