চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের রদ্রিগোর ভবিষ্যৎ কোথায়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 04, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়ালের রদ্রিগো ফুটবল খেলোয়াড়, ক্লাবের জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদে রদ্রিগোর ব্যাপারে আলোচনা যেন থামছেই না। রিয়ালের সঙ্গে তার চুক্তি ২০২৮ সালের জুন পর্যন্ত থাকলেও ব্রাজিলিয়ান তারকার স্পেন ছেড়ে প্রিমিয়ার লিগে যাওয়ার আলোচনা উঠেছে। স্প্যানিশ ক্লাবটির ঘনিষ্ঠ সূত্রে খবর, এখনই তাদের ১১ নম্বর খেলোয়াড়কে নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। এ গ্রীষ্মে রদ্রিগোকে ক্লাব থেকে বিদায় দিতে রাজি রিয়াল কোচ জাবি আলোনসোও।

ইংলিশ ক্লাব আর্সেনাল ইতিমধ্যে রদ্রিগোর উপর আগ্রহ দেখিয়েছে। মিকেল আর্তেতার দল ডান এবং বাঁ-প্রান্তে শক্তি বাড়াতে চাচ্ছে, যেখানে ২৪ বর্ষী রদ্রিগো একেবারে মানানসই। গ্রীষ্ম দলবদল মৌসুমে ৭০ মিলিয়ন ইউরোতে আর্সেনালের কাছে তাকে দিতে রাজি রিয়াল ও আলোনসো।

২০২৪-২৫ মৌসুমের শুরুতে কাইলিয়ান এমবাপে রিয়ালে এসেছেন। বেলিংহাম, এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র ক্লাবটির মুল আক্রমণত্রয়ী, যাদের সংক্ষিপ্ত নাম হয়ে গেছে বিএমভি।

এমন অবস্থায় রিয়ালে নিজেকে উপেক্ষিত মনে করছেন রদ্রিগো, প্রতিক্রিয়াও জানিয়েছেন। গত বছরের আগস্টে নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এক পোস্টে দাবি করেছিলেন, মাদ্রিদের আক্রমণভাগ ছিল চারজনের সমন্বয়ে এবং তিনি সম্মান দাবি করেন। দ্রুত পোস্টটি মুছেও দেন তিনি। তখনকার কোচ আনচেলত্তি ব্যাখ্যা করে বলেছিলেন, পোস্টটি ‘ভুয়া’ এবং রদ্রিগোর সঙ্গে এটির কোন সম্পর্ক নেই। ঘটনার সূত্রপাত যেটাই হোক, তখন থেকেই ক্লাবের ভেতর উত্তেজনা বাড়তে থাকে।

রদ্রিগো প্রকাশ্যে জানিয়েছেন, তিনি বাঁ-উইংয়ে খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেই জায়গায় আছেন ভিনিসিয়াস ও এমবাপে। এতে তাকে ডান পাশে খেলতে হয়, যেখানে তিনি সেরা ছন্দে খেলতে পারেন না।

২০২৪-২৫ মৌসুমে রদ্রিগোর পারফরম্যান্সও ছিল অনিয়মিত। সর্বশেষ গোল করেছেন ৪ মার্চ, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। মৌসুমের শেষদিকে তাকে স্কোয়াড থেকে বাদও দেয়া হয়। খবর রটে, অনুশীলনে অনুপ্রেরণার ঘাটতি ছিল তার। যা রদ্রিগোর পক্ষ থেকে জোরালভাবে অস্বীকার করা হয়।

জাবি আলোনসোর অধীনে রদ্রিগো এখন আর প্রথম একাদশের পছন্দ নন। ক্লাব বিশ্বকাপে তিনি ৪ ম্যাচের মধ্যে মাত্র একটিতে মূল একাদশে ছিলেন। প্রথম ম্যাচে আল-হিলালের বিপক্ষে গনঞ্জালো গার্সিয়ার গোলে অ্যাসিস্ট করেছিলেন। কিন্তু পরের তিন ম্যাচে মাত্র ২৩ মিনিট মাঠে থাকতে পেরেছেন। তার পারফরম্যান্স নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই।

Tags: ব্রাজিলরদ্রিগোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসস্পেন
Previous Post

ওটিটিতে কবে আসছে ‘জ্বীন ৩’, জানালো আইস্ক্রিন

Next Post

পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩০ জন নিহত

Next Post
বাংলাদেশের শহরে সেনা সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩০ জন নিহত

বেঙ্গল সমুদ্র সৈকত, ঝড়ের পূর্বাভাসের জন্য সতর্ক পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT