চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিদিন রদ্রিকে সিটি ছেড়ে রিয়ালে যোগ দিতে বলেন কারভাহাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 অপরাহ্ন 12, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জন্য রদ্রিগোকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের মধ্যমাঠে আলো ছড়ানো টনি ক্রুস চ্যাম্পিয়ন লিগ শেষেই বিদায় নিয়েছেন, ইউরো দিয়ে তুলে রেখেছেন বুট জোড়াও। আরেক তারকা লুকা মদ্রিচের ক্যারিয়ারও শেষপ্রান্তে। মাঝমাঠের শক্তি পুনরুজ্জীবিত করতে ম্যানচেস্টার সিটি তারকা রদ্রিকে সান্তিয়াগো বার্নাব্যুতে আসার আমন্ত্রণ জানিয়েছেন দানি কারভাহাল। ইউরো চলাকালীন জাতীয় দলের সতীর্থকে প্রতিদিনই সিটি ছেড়ে রিয়ালে যোগ দিতে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন মাদ্রিদ ডিফেন্ডার।

স্পেনের ইউরো ফাইনালের পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রদ্রি ও কারভাহাল। আসরে এখন পর্যন্ত দুইজনেই একটি করে গোল করেছেন। দেশের হয়ে মাঠ মাতানো জুটির অন্যসঙ্গীকে তাই ক্লাবেও চাচ্ছেন কারভাহাল।

জার্মানির বার্লিনে রোববার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। শিরোপা মহারণ গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়। তার আগে সংবাদমাধ্যমে আলাপকালে কারভাহাল নিজেই জানিয়েছেন এমনটা।

‘আমি রদ্রিকে প্রতিদিন মাদ্রিদে আসার জন্য বলি। আমি তাকে বলি, ম্যানচেস্টার ছাড়ো, ওখানে ভবিষ্যৎ নেই এবং মাদ্রিদে চলে আসো, তোমাকে আমাদের প্রয়োজন। আর তুমি তো মাদ্রিদ থেকেই এসেছো।’

‘সে বলেছে, (সিটির সঙ্গে) তার চুক্তি আছে, যেখানে (ইংল্যান্ডে) কোনো রিলিজ ক্লোজ নেই…সে মূলত আমাকে এড়িয়ে গেছে। তবে নিঃসন্দেহে রেয়ালের জন্য সে যথার্থ খেলোয়াড় হতো। সে স্প্যানিশ, মাদ্রিদের, রিয়ালের জন্য পুরোপুরি ফিট হতো।’

২০১৯ সালে ম্যানসিটিতে যোগ দেন রদ্রি। ইংলিশ জায়ান্ট ক্লাবটির গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠেছেন রদ্রি। সিটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার।

Tags: ইউরো-২০২৪কারভাহালম্যানসিটিরদ্রিরিয়ালস্পেন
Previous Post

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

Next Post

মেসির সঙ্গে ছোটবেলার ছবি গোপনের কারণ জানালেন ইয়ামাল

Next Post
বাবা-মা ও শিশুর মধ্যে খুশির মুহূর্ত, শিশুর স্নান. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির সঙ্গে ছোটবেলার ছবি গোপনের কারণ জানালেন ইয়ামাল

শিরীন শিলা চরিত্রে অভিনেত্রী ছবি, বাংলাদেশি সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিআইডি অফিসার চরিত্রে শিরীন শিলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT