চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন হলো শাকিবের ‘রকস্টার’ লুক?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 28, মার্চ 2026
in বিনোদন
A A

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’-এর সাফল্যের মাঝেই ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নিজের জন্মদিনে প্রকাশ করেছেন আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক, যা প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে তৈরি করেছে তুমুল আলোড়ন।

শনিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয় ‘রকস্টার’-এর ফার্স্ট লুক পোস্টার। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে চলচ্চিত্রভিত্তিক বিভিন্ন গ্রুপ ও পেজে।

মাত্র চার ঘণ্টার ব্যবধানে পোস্টটিতে প্রায় সোয়া ১ লাখ রিয়েকশন জমা পড়ে। একইসঙ্গে প্রায় আড়াই হাজার শেয়ার এবং সাড়ে ১১ হাজারের মতো মন্তব্যে ভরে যায় পোস্টটি, যা লুকটি নিয়ে ভক্তদের উচ্ছ্বাসেরই প্রতিফলন হিসেবেই দেখছেন ‘রকস্টার’ সংশ্লিষ্টরা।

পোস্টটি ঘিরে দর্শকদের প্রতিক্রিয়ায় উঠে এসেছে মুগ্ধতা, বিস্ময় এবং প্রত্যাশা। মাহবুবুর রহমান নামের এক ভক্ত মন্তব্য করেন, “মেগাস্টার কি মানুষ না অন্য কিছু! চোখের পলকে লুক চেঞ্জ করে ফেলে, আসলেই তিনি গড গিফটেড। শুধু গল্প ঠিকঠাক হলে আবার হবে এক প্রলয়।” নাঈম লিখেছেন, “মায়ায় পড়ে যাওয়ার মতো একটা লুক, বস।” রকিবুলের ভাষায়, “বস ট্রেন্ড ফলো না, ট্রেন্ড তৈরি করে। শাকিব খান মানেই আলাদা লেভেল।”

এছাড়া ফয়সাল মন্তব্য করেন, “ওরে বাবা, এটা কি লুক না আগুন!” আর হাসিব আকন্দের মতে, “এই মুভি যদি ঠিকঠাক গল্প বলতে পারে, তাহলে আরেকটা ইন্ডাস্ট্রি হিট পাওয়া যাবে।” তাহেরুল লিখেছেন, “এই লুক দেখে মনে হচ্ছে কোনো হলিউড হিরো।”

এমন হাজারো ইতিবাচক মন্তব্যে ভরে উঠেছে সামাজিক মাধ্যম, যেখানে বেশিরভাগ দর্শকই শাকিব খানের নতুন লুক এবং চরিত্রের ভিন্নতা নিয়ে প্রশংসা করছেন।

জানা গেছে, নির্মাতা আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় প্রথমবারের মতো এক রক মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। চরিত্রটির জন্য তিনি গিটার বাজানোও শিখেছেন বলে জানা গেছে।

সব মিলিয়ে ‘রকস্টার’-এর ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ কয়েকগুণ বেড়ে গেছে। এখন দেখার অপেক্ষা—এই প্রত্যাশা বড় পর্দায় কতটা পূরণ করতে পারেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার!

Tags: অভিনয়ঢাকাই সিনেমাফার্স্ট লুকরকস্টারলিড বিনোদনসিনেমা
Previous Post

প্রযোজকের ড্রাইভার থেকে প্রথম সারির অভিনেতা!

Next Post

ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Next Post

ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT