চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ার মধুবনে প্রত্যাশার চেয়েও ‘দর্শক টানছে’ রকস্টার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:38 অপরাহ্ন 30, মে 2026
in বিনোদন
A A
দম্পতি রকস্টার কনসার্টে বাইক চালাচ্ছে, সূর্যাস্তের দৃশ্যের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আযহায় দেশের ১০৫টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে মেগাস্টার শাকিব খানের ছবি রকস্টার। তারই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের বগুড়ার জনপ্রিয় সিনেমা হল মধুবন সিনেপ্লেক্স-এ প্রত্যাশার চেয়েও বেশি দর্শক টানছে ছবিটি, এমনটা জানিয়েছেন হলটির ব্যবস্থাপক সাদিক ইউনুস।

তিনি বলেন, রকস্টার একেবারে ভিন্ন ধরনের সিনেমা। এখানে মারপিট নেই। আইটেম গান, নায়িকা নিয়ে টানাটানি নেই। যারা এসব সিনেমা দেখে অভ্যস্ত তাদের কাছে এটা ভালো লাগবে না। ব্যাড রিভিউয়ের কারণে রিপিট দর্শক কম আসবে বলে ধারণা করছি। তবে যারা মিউজিক পছন্দ করেন তারা এই সিনেমা পছন্দ করছেন। মিউজিশিয়ানদের ব্যক্তিগত জীবন এমনই হয়। সেটাই দেখানো হয়েছে রকস্টারে।

সাদিক ইউনুস বলেন, যারা সিনেমাটি তৈরি করেছিলেন (পরিচালক-প্রযোজক) তারা অল্প সংখ্যক হলে রকস্টার রিলিজ করতে চেয়েছিলেন। কিন্তু শাকিব খান আছে বলে সকল সিনেমা হল মালিক অনেকটা জোর করেই সিনেমাটি নিয়েছিলেন। যেসব সিনেমা হলে একটু ক্লাসি দর্শক যাচ্ছেন, সেখানে ভালো যাচ্ছে। প্রত্যাশা যেমন ছিল তার চেয়ে ভালো যাচ্ছে।

মধুবন সিনেপ্লেক্স-এ কেমন চলছে জানতে চাইলে তিনি বলেন, প্রিমিয়াম এবং স্টান্ডার্ড মিলিয়ে অ্যাডভান্স টিকিট ভালোই বিক্রি হয়েছে। ৩১ মে পর্যন্ত আগাম টিকিট ছেড়েছিলাম, ৬০% ভালো সেল হয়েছে। মধুবনে দুই সপ্তাহের বেশী চলতে পারে। সেদিক থেকে আমি বলবো, সিনেমা খারাপ না। এই ছবি সিনেপ্লেক্স কেন্দ্রিক দর্শকরাই বেশী পছন্দ করবে।

মধুবন সিনেমা হলের মালিক রোকনুজ্জামান ইউনুস বলেন, রাজশাহীর রিভার ভিউ সিনেপ্লেক্স, যশোহরের মনিহার, কুস্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স, মম ইন, সিলেটের গ্রান্ড থিয়েটারসহ যে সব হলে হাউজ ফুল যাচ্ছে বা ভালো দর্শক হচ্ছে সেই সব হলের দর্শকদের  রিভিউ প্রচারে আসছে না।

তিনি বলেন, একজন শিল্পী শুধু গ্যাংস্টার হয়ে ছবি বানাবে, তা তো হয় না। একজন সুপারস্টার সব ধরনের চরিত্রে অভিনয় দক্ষতা দেখাবে তবেই সে সুপারস্টার।। রকস্টারে শাকিব খান দুর্দান্ত অভিনয় দক্ষতা দেখিয়ে প্রমাণ করেছে আসলেই সে সুপারস্টার।

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত রকস্টার পরিচালনা করেছেন আজমান রুশো, প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু। সিনেমাটিতে শাকিব খানের সাথে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা, সুনিধি নায়েক, রোজি সিদ্দিকী, তারিক আনাম খান প্রমুখ।

Tags: মধুবন সিনেপ্লেক্সরকস্টারশাকিব খান
Previous Post

নগদ টাকার সংকটে চামড়া কিনতে পারেননি অধিকাংশ ট্যানারি ব্যবসায়ী

Next Post

শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের কাজে নিয়োজিত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
প্রধানমন্ত্রী শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের জন্য জনগণকে আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের কাজে নিয়োজিত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জিয়াউর রহমানের ছবি, তিনি একজন রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মার পানির হিস্যার প্রশ্নে জিয়াউর রহমান দৃঢ় অবস্থান নিয়েছিলেন: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT