চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের অভিযোগে কারাভোগের শঙ্কায় রবিনহো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 পূর্বাহ্ন 20, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রবিনহো এফসি মিলানের জার্সিতে গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিন উদযাপনের সময় নৈশ ক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবিনহোকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছিল ইতালির আদালত। এই সাজা তিনি ব্রাজিলে খাটবেন কিনা, এ বিষয়ে দেশটির আদালত আজ বুধবার রায় দেবেন।

মিলানের একটি নৈশ ক্লাবে ২০১৩ সালে আলবেনিয়ান এক যুবতীকে রবিনহোসহ ছয়জন সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। সাবেক এ ফুটবলার তখন এসি মিলানের হয়ে খেলছিলেন।

২০১৭ সালে রবিনহোকে ৯ বছরের কারাদণ্ড দেয় ইতালির আদালত। এই সাজা অনুমোদন করে ২০২২ সালে ব্রাজিল সরকারকে তা কার্যকরের অনুরোধ জানিয়েছিল ইতালি।

ব্রাজিলের একটি টিভি চ্যানেলকে গত রোববার ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার সাক্ষাৎকার দেন। এতে তিনি বলেন, ‘আশা করি ব্রাজিলে আমি সেভাবে কথা বলতে পারব, যেটা সেখানে (ইতালি) বলতে পারিনি।’

ইতালির বিচার ব্যবস্থাকে ‘বর্ণবাদী’ অভিযুক্ত করে তার ভাষ্য, ‘ঘটনাটা সম্মতির ভিত্তিতে হয়েছিল। আমি কখনই বিষয়টা অস্বীকার করিনি। এটা অস্বীকার করতে পারতাম। কারণ আমার ডিএনএ পাওয়া যায়নি। কিন্তু আমি মিথ্যাবাদী নই।’

যদি রায় ৪০ বর্ষী সাবেক খেলোয়াড়ের বিপক্ষে যায়, সেক্ষেত্রে তিনি ব্রাজিলের সুপ্রিম কোর্টে আপিলের পর এখনও মুক্ত থাকতে পারবেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, তিনি আশা করেন রবিনহো ব্রাজিলের মাটিতে সাজা ‘কাটাতে’ পারেন। ব্রাজিলের গণমাধ্যমের মতে, ম্যাজিস্ট্রেটরা ইতালির অনুরোধ অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে।

রবিনহোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এটিই প্রথম নয়। ইংল্যান্ডে ২০০৯ সালে এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে তিনি আটক হন। তভে তদন্তের পর মুক্তি পান।

ব্রাজিলের কিংবদন্তি পেলে যে বিখ্যাত ক্লাবে খেলেছিলেন, সেই সান্তোসে ক্যারিয়ার শুরু করেন রবিনহো। তাকে রোনাল্ডো নাজারিও, রিভালদো এবং রোনালদিনহোর সোনালী প্রজন্মের উত্তরসূরি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ২০০৫ সালে তিনি সান্তোস ছেড়ে রিয়াল মাদ্রিদে রোনালদো এবং ডেভিড বেকহ্যামের সঙ্গে যোগ দেন। ওই সময় স্প্যানিশ জায়ান্টদের কোচ ছিলেন জিনেদিন জিদান। ব্রাজিলের জার্সিতে ২০০৫ ও ২০০৯ সালে কনফেডারেশন কাপ এবং ২০০৭ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছিলেন।

২০২০ সালে সান্তোসে ফিরে আসলেও ভক্ত, স্পন্সর এবং গণমাধ্যমের চাপের পরে ক্লাবটি চুক্তি বাতিল করে। যার ফলে তার ক্যারিয়ারের আকস্মিক সমাপ্তি ঘটে।

Tags: ইতালিব্রাজিলমিলানরবিনহোলিড স্পোর্টসলুইজ ইনাসিও লুলা দা সিলভা
Previous Post

বিশ্বের সুখী দেশের তালিকায় শেষের দিকে বাংলাদেশ

Next Post

শিক্ষার্থীপ্রতি ব্যয় ২৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেড়েছে, কমেছে ১৪ বিশ্ববিদ্যালয়ে

Next Post
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য সুন্দর উদ্যান ও খেলার মাঠ।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীপ্রতি ব্যয় ২৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেড়েছে, কমেছে ১৪ বিশ্ববিদ্যালয়ে

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরা দুই ফুটবল খেলোয়াড়ের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পরবর্তী এমবাপের’ সঙ্গে চুক্তি করতে চায় ইউনাইটেড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT