চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবিন হুডের আশ্রয়স্থল ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 18, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বৃদ্ধ ওক গাছের মৃত শাখা ও ডালপালা, আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের শেরউড অরণ্যে অবস্থিত বিশ্বখ্যাত ‘মেজর ওক’ গাছটি মারা গেছে। রবিন হুডের কিংবদন্তির সঙ্গে জড়িয়ে থাকা এই প্রাচীন ওক গাছটির বয়স প্রায় ১ হাজার ২০০ বছর বলে ধারণা করা হতো।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, চলতি বসন্তে গাছটিতে কোনো নতুন পাতা গজায়নি। দীর্ঘ পর্যবেক্ষণের পর বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে ঐতিহাসিক গাছটি আর জীবিত নেই। নটিংহ্যামশায়ারের শেরউড অরণ্যের কেন্দ্রস্থলে অবস্থিত এই গাছটি শতাব্দীর পর শতাব্দী ধরে পর্যটক ও ইতিহাসপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। লোককাহিনি অনুসারে, কিংবদন্তির নায়ক রবিন হুড ও তার সঙ্গীরা এই বিশাল গাছের ছায়াতেই আশ্রয় নিতেন।

আরএসপিবির কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা এবং বিপুলসংখ্যক পর্যটকের পদচারণার কারণে গাছটির চারপাশের মাটির স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে ধীরে ধীরে এর স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে।

বৃক্ষ সংরক্ষণবিষয়ক প্রতিষ্ঠান দ্য উডল্যান্ড ট্রাস্টও মনে করছে, অতিরিক্ত পর্যটন চাপ গাছটির মৃত্যুর অন্যতম কারণ। সংস্থাটির জ্যেষ্ঠ সংরক্ষণ উপদেষ্টা এড পাইনে বলেন, মেজর ওকের পতন আমাদের জন্য একটি সতর্কবার্তা। আজ আমরা প্রাচীন গাছগুলোর সঙ্গে যে আচরণ করছি, সেটিই নির্ধারণ করবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলো টিকে থাকবে কি না।

একসময় দর্শনার্থীরা গাছটির একেবারে কাছে যেতে পারতেন। এমনকি এর বিশাল ফাঁপা কাণ্ডের ভেতরেও প্রবেশের সুযোগ ছিল। তবে গাছটিকে রক্ষা করতে ১৯৭০ এর দশকে এর চারপাশে বেড়া দেওয়া হয় এবং এরপর থেকে দূর থেকেই এটি দেখার ব্যবস্থা করা হয়।

আরএসপিবির স্থানীয় ব্যবস্থাপক হলি ড্রেক গাছটির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে বলেন, মেজর ওক আর পাতা না দেওয়াটা সত্যিই হৃদয়বিদারক। তবে এর উত্তরাধিকার কখনো হারিয়ে যাবে না। রবিন হুড ও শেরউড অরণ্যের ইতিহাসের সঙ্গে এটি অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। জীবিত না থাকলেও গাছটি ভবিষ্যতেও বন্যপ্রাণীর জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে কাজ করবে এবং প্রাচীন বৃক্ষ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা মানুষকে স্মরণ করিয়ে দেবে।

সংরক্ষণবিদরা জানিয়েছেন, মেজর ওকের বীজ ও শাখা থেকে ইতিমধ্যে বহু চারা গাছ উৎপাদন করা হয়েছে। এসব চারা বিশ্বের বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহাসিক বৃক্ষের উত্তরাধিকার বহন করবে।

Tags: রবিন হুড
Previous Post

নিখোঁজের ২ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Next Post

পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি

Next Post
অঁরি ও রোনালদো ফুটবল ম্যাচে মুখোমুখি, বাংলাদেশি দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে 'হারমোনি ফেস্টিভ্যাল'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT