চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের গল্পে রচিত ‘রবি পথ’

আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’র মোড়ক উন্মোচন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:07 অপরাহ্ন 02, নভেম্বর 2024
in বিনোদন
A A
বয়স্ক ব্যক্তি একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অভিনয় জগতে অনন্য একটি নাম আবুল হায়াত। ষাটের দশক থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বর্ষীয়ান এই অভিনেতা একাধারে নাট্যকার ও নির্মাতা। ছয় দশকেরও বেশি সময় ধরে অভিনয় ও লেখালেখিতে নিজের গতি ধরে রেখেছেন।

শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘের আয়োজনে অনুষ্ঠানটির সহযোগিতায় রয়েছে চ্যানেল আই।

বই প্রকাশনা উপলক্ষে মঞ্চে উঠে তারিক আনাম বলেন, হায়াত ভাই আমাদের কাছে অনুসরণীয়, অনুকরণীয়। আমার সুযোগ হয়েছে তার মতো গুণী মানুষের সাথে বহু কাজ করার।

আবুল হায়াতের উপস্থিতিতে রবি পথের উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ তারিক আনাম আফসোস করে বলেন, এই অনুষ্ঠানটি নিয়ে যখন আলাপ হচ্ছিলো, তখন আমার মনে হয়েছিলো ‘রবি পথ’-হায়াত ভাইয়ের এই বইয়ের প্রকাশনা অনুষ্ঠানটি আরো বড় পরিসরে হওয়া উচিত। আমাদের দুর্ভাগ্য, যখন তাকে আমরা হারিয়ে ফেলবো তখন আফসোস করবো। অনুশোচনা করবো। এটা বোধহয় জাতিগতভাবে আমাদের একটা চরিত্র। এগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত।

অনুষ্ঠানে তারিক আনাম ছাড়াও নরেশ ভুঁইয়া, সারা যাকের, অপি করিম, রওনক হাসানসহ সাংস্কৃতিক অঙ্গনের বহু গুণীজনেরা কথা বলেন। পরে আত্মজীবনী লেখার ভাবনা বিষয়েও গণমাধ্যমের সাথে কথা বলেন আবুল হায়াত।

এ বিষয়ে প্রবীন এই অভিনেতা বলেন, ‘হঠাৎ মনে হয়েছিল, জীবনে তো অনেক ঘটনা আছে। ছোটবেলা থেকে অনেক কিছু দেখেছি। সেগুলো গুরুত্ব সহকারে তুলে ধরেছি বইতে। এ প্রজন্মের ছেলেমেয়েরা জানেও না, এ রকম পুরোনো অনেক ঘটনা আছে। আমার পরিবার, বন্ধুবান্ধব সবাই উৎসাহ দিয়েছে। পরে ভাবলাম, লিখেই ফেলি।’

আবুল হায়াতের মতো অন্য অভিজ্ঞ, জ্যেষ্ঠ শিল্পীদেরও আত্মজীবনী লেখা উচিৎ বলেও মনে করেন এই বর্ষীয়ান অভিনেতা।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, এটার একটা ভালো দিক আছে। ৮০ বছরের একটা ভ্রমণ আমার, অনেক কিছু দেখেছি, যা অনেকে হয়ত জানে না। সুতরাং আমার মতো যারা আছেন, তারাও যদি নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে আত্মজীবনী লেখেন, তাহলে অবশ্যই সেটা নতুন প্রজন্মের জন্য ভালো।’

গল্প-উপন্যাসের বাইরে নিজের জীবনের নানা কথা, আলাপ আর ঘটনা নিয়ে ‘রবি পথ’ বইটি সাজিয়েছেন এই অভিনেতা। প্রায় এক দশক ধরে বইয়ের কাজ চলেছে বলেও জানান।

আবুল হায়াত নামে পরিচিত পেলেও এই অভিনেতার ডাক নাম রবি। ডাক নামেই নিজের আত্মজীবনীর নাম রাখা হয়েছে বলে জানিয়েছেন আবুল হায়াত।

১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন আবুল হায়াত। ১৯৪৭ সালে পরিবারের সঙ্গে চলে আসেন চট্টগ্রামে। মাত্র ১০ বছর বয়সে মঞ্চে ওঠেন অভিনয়ের জন্য। যে অভিনয়ের সঙ্গে এখনও নিজেকে জড়িয়ে রেখেছেন অভিনেতা।

এরপর ১৯৬৯ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে নাটকের পাশাপাশি ‘অজ্ঞাতনামা’, ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’সহ আরো কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

২০০৮ সালে তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। ২০১৫ সালে তিনি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হন।

Tags: আত্মজীবনীআবুল হায়াতনাটকনির্মাতারবি পথলিড বিনোদনশিল্পকলা একাডেমিসিনেমা
Previous Post

অমিত শাহের বিরুদ্ধে কানাডার অভিযোগে কূটনীতিককে তলব করেছে ভারত

Next Post

আফগান সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগান সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের

এয়ার ইন্ডিয়ার বিমান আকাশে উড়ছে, পাখার উপর দিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় বিমানে যাত্রীর পকেটে মিললো কার্তুজ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT