চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবের্তোর জোড়া গোলে উদ্ধার পেলো বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 পূর্বাহ্ন 21, ডিসেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা খেলোয়াড়রা জোড়া গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে টেবিলের সবচেয়ে তলানির দল আলমেরিয়ার বিপক্ষে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। দুইবার এগিয়ে গেলেও অতিথি দল সমতায় ফিরেছিল। সের্গেই রবের্তোর জোড়া গোলের সুবাদে শেষ পর্যন্ত কাতালান ক্লাবটি ৩-২ গোলে জয় পায়। চলতি মৌসুমে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো জাভি হার্নান্দেজের দল।

১৮ ম্যাচে ১১ জয়, ৫ ড্র ও ২ হারে ৩৮ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জিরোনা।

বুধবার রাতে ম্যাচের ৩৩ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা বাঁ-পায়ের শটে বল জালে জড়ালে বার্সা লিড পায়। আট মিনিট পরই সমতায় ফেরে স্প্যানিশ জায়ান্টদের গোটা খেলায় কঠিন চ্যালেঞ্জ জানানো আলমেরিয়া। সার্জিও আরিবাসের পাসে বল পেয়ে ডানপায়ে নিশানাভেদ করেন লিও ব্যাপটিস্টো। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি গোলের সংকেত দেন।

রাফিনহার কর্নার কিক থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে বার্সাকে আবারো এগিয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার সের্গেই রবের্তো। তবে হাল না ছাড়া মানসিকতা দেখিয়ে লড়ে যাওয়া অতিথি দল ৭১ মিনিটে আবারো সমতায় ফেরে। ৭১ মিনিটে এডগার গঞ্জালেজ বাঁ-পায়ে বল জালে প্রবেশ করান।

খেলার ৮৩ মিনিটে স্বাগতিক দর্শকদের মাঝে স্বস্তি ফেরানো মুহূর্ত আসে। রবার্ট লেভান্ডোভস্কির বাড়ানো বল নিয়ে ডানপায়ের শটে জয়সূচক গোলটি করেন রবের্তো।

Tags: আলমেরিয়াবার্সাবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
Previous Post

পরিবারের পছন্দে বিয়ে না করায় তরুণীকে হত্যা

Next Post

আজ বছরের দীর্ঘতম রাত

Next Post
চাঁদ উজ্জ্বল আকাশে, গাছের শাখা silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ বছরের দীর্ঘতম রাত

বাংলাদেশের ক্রিকেটার মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান দলে চোটের থাবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT