চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা হচ্ছেন হলিউড তারকা রবার্ট প্যাটিনসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:52 অপরাহ্ন 20, নভেম্বর 2023
in বিনোদন
A A
রবার্ট প্যাটিনসন ও তার স্ত্রী গর্ভবতী, বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হতে চলেছেন ‘টোয়াইলাইট’ ও ‘ব্যাটম্যান’ তারকা রবার্ট প্যাটিনসন। অভিনেতার প্রেমিকা অভিনেত্রী ও গায়িকা সুকি ওয়াটারহাউজ তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন। মেক্সিকোর করোনা ক্যাপিটাল ফেস্টিভ্যালে পারফর্ম করার সময় দেখা গেছে তার বেবি বাম্পও।

ভিডিওটি অনলাইনে ঘুরছে। সেখানে দেখা গেছে সুকি তার শো শুরু হওয়ার আগে সেট তৈরি করার সময় দর্শকদের বলেন, ‘আমি আজ একটু ঝকমকে পোশাক পরেছি কারণ আমার মনে হয়েছে এতে আপনাদের মনোযোগ পোশাকের দিকেই থাকবে। আপনারা বুঝতে পারবেন না যে অন্য অন্য কিছু ঘটেছে।’

এরপর উপস্থিত দর্শকদের উল্লাস দেখে তিনি তার বেবি বাম্পে হাত বুলিয়ে বলেন, ‘আমি নিশ্চিত নই আপনারা বুঝতে পারছেন কিনা।’

সুকি একটি গোলাপি রঙের গ্লিটারি পোশাক পরেছেন। সাথে ছিল ফ্লাফি জ্যাকেট ও বুট।

সুকি ও প্যাটিনসনের সুখবরটি শুনে ভক্তরা এই জনপ্রিয় জুটিকে শুভকামনা জানাচ্ছেন। এক ভক্ত লিখেছেন, ‘তাদের জন্য প্রার্থনা করছি। সন্তান সুস্থ থাকুক’। আরেকজন রসিকতা লিখেছেন, ‘ভ্যাম্পায়ারের সন্তান আসছে।’

পাঁচ বছরের বেশি সময় ধরে ডেট করছেন রবার্ট প্যাটিনসন ও সুকি ওয়াটারহাউস। ২০১৮ সালে এই জুটির রোমান্সের গুঞ্জন প্রথম শোনা যায়। ২০২০ সালে করোনভাইরাস মহামারি চলাকালীন রব ও সুকি একসঙ্গে কোয়ারেন্টাইনে থাকার পর তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। এটি তাদের প্রথম সন্তান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: টোয়াইলাইটব্যাটম্যানরবার্ট প্যাটিনসনলিড বিনোদনসিনেমাসুকি ওয়াটারহাউজ
Previous Post

‘আমরা এই ফাইনালে কোনো ভয়ঙ্কর ক্রিকেট খেলিনি’

Next Post

আল শিফা হাসপাতালের নিচে হামাসের সুড়ঙ্গ, দাবি ইসরায়েলের

Next Post
ইসরায়েলের দাবি, আল শিফা হাসপাতালের নিচে হামাসের সুড়ঙ্গ ধ্বংস. Channel i News - চ্যানেল আই নিউজ

আল শিফা হাসপাতালের নিচে হামাসের সুড়ঙ্গ, দাবি ইসরায়েলের

ফারুকী ও অন্য অভিনেত্রী একসঙ্গে ছবি, নতুন সিনেমার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার অভিনয়ে ফারুকী, দেখা যাবে ৩০ নভেম্বর!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT