চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাতুড়ি বাহিনী’র নেতৃত্বে মুন্সীগঞ্জে ডাকাতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:17 অপরাহ্ন 25, জানুয়ারি 2025
in জনপদ, মুন্সীগঞ্জ
A A
ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থান ও সরঞ্জাম দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জ সিরাজদিখানের এক বাড়িতে পেট্রোল বোমা ও ককটেল বিস্কোরণ করে রামদা, চাইনিজ কুড়াল, চাপাতিসহ বিভিন্ন দেশীয় এবং বিভিন্ন বিদেশি অস্ত্র দিয়ে ২০-২৫ জনের এক ডাকাতদল আক্রমণ চালিয়েছে। স্থানীয় মাদক ব্যবসায়ী তোফাজ্জলের নেতৃত্বে ‘হাতুড়ি বাহিনী’ নামে একটি কিশোর গ্যাং বাহিনী রয়েছে। তারা এ ডাকাতি করেছে বলে জানা যায়।

গত সোমবার (২০ জানুয়ারি) আনুমানিক রাত ১০ টার উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালিপুর গ্রামে হাজি নাসির উদ্দিন (বাঘা) ’র বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সিরাজদিখান সেনাক্যাম্প বরাবর অভিযোগ দায়ের করেছে স্থানীয় এলাকাবাসী।

এ সময় ডাকাতরা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে স্থানীয় ‘প্রত্যয় ক্লাব’ এ ভাঙচুর চালিয়ে ক্লাবে থাকা নগদ ৬৬ হাজার টাকা লুট করে ও ক্লাবের অনেকগুলো আসবাবপত্র নিয়ে যায়।

এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামী করে সিরাদিখান থানায় একটি মামলা দায়েল করা হয়েছে। সাতজন আসামী হলেন- তুফাজ্জল, কাওসার, মনির, ইয়ামিন, রিফাত, শোয়েব, শিবলু।

মামলার বিবরণে জানা যায়, গত ২০ জানুয়ারি আনুমানিক রাত ১০ টার সময় ২০-২৫ জনের একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সিরাজদিখানের চিত্রকোট ইউনিয়েনের কালিপুর গ্রামের হাজি নাসির উদ্দিন (বাঘা)’র বাড়িতে আক্রমণ শুরু করে। এ সময় ডাকাতির খবর পেয়ে স্থানীয় লোকজন মসজিদের মাইকে মাইকিং করে।

এসময় তুফাজ্জল নামে একজনকে এলাকাবাসি হাতেনাতে ধরার পর কাওসার, ইয়ামিন, মনির, রিফাত, শোয়েব, শিবলুসহ কয়েকজন হাতে থাকা পিস্তল দিয়ে এলোপাথাড়ি গুলি শুরু করে। এ সময় শিবলুর হাতে থাকা পেট্রোল বোমা নিক্ষেপ করে অজ্ঞাতনামা ২০-২৫ জন ডাকাত রামদা, চাইনিজ কুড়াল, চাপাতিসহ বিভিন্ন দেশীয় এবং বিভিন্ন বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালায়।

পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ডাকাতদের তাড়ানোর উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা এলাকাবাসীর উপরে অতকির্ত হামলা চালায়। এসময় একটি মোটরসাইকেল এ অগ্নিসংযোগ করে এবং স্থানীয় প্রত্যয় ক্লাবে ভাঙচুর চালিয়ে ক্লাবে থাকা নগদ ৬৬ হাজার টাকা লুট করে। এ সময় ক্লাবের আসবাবপত্র ১টি মাইক্রোওয়েভ, ১টি ডিজিটাল ঘড়ি ও একটি কফি মেশিন লুট করে তারা।

Tags: পেট্রোল বোমা
Previous Post

মৌলভীবাজারে বোরো চাষে ঝুঁকছেন কৃষক

Next Post

মেডিকেল অফিসার ডাঃ হাসান তারেক’র বিরুদ্ধে অভিযোগ

Next Post
ডাঃ হাসান তারেকের ছবি, পাসপোর্ট সাইজ, চোখে চশমা, হিজাব পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেডিকেল অফিসার ডাঃ হাসান তারেক’র বিরুদ্ধে অভিযোগ

মিয়ানমার সীমান্তে কাঁটাতার ও নিরাপত্তা বেষ্টনী. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে আহত কৃষক; হাসপাতালে ভর্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT