চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগেরহাটে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২০ ভরি স্বর্ণসহ নগদ টাকা লুট

আল আমিন খান by আল আমিন খান
6:13 অপরাহ্ন 14, ডিসেম্বর 2025
in অপরাধ, জনপদ, বাগেরহাট
A A
ঘর ভাঙচুর ও লুটের ছবি, চোরের আঘাতে বিশৃঙ্খলা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা এলাকায় এক জাপান প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার পরিবারের মালিক খন্দকার আবু জাফর, তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তার দুই ছেলে, বড় ছেলে ব্যবসায়ী খন্দকার মাইনুল ইসলাম এবং ছোট ছেলে খন্দকার রবিউল ইসলাম (জাপান প্রবাসী)।

খন্দকার আবু জাফর জানান, ঘটনার সময় বাড়িতে তিনি, তার স্ত্রী এবং বড় ছেলে ও তার স্ত্রী অবস্থান করছিলেন। ভোর চারটার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে তার হাত, পা ও মুখ বেঁধে পরিবারের অন্য সদস্যদেরও বেঁধে ফেলে। এরপর বসতঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নেয় ডাকাতরা। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়।

বড় ছেলে ব্যবসায়ী খন্দকার মাইনুল ইসলাম জানান, ডাকাতরা তার কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে। পরে তার কক্ষের ড্রয়ার ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ সোয়া ৩ লাখ টাকা লুট করে নেয়।

খন্দকার আবু জাফরের স্ত্রী জাহানারা বেগম জানান, ডাকাতরা তার কক্ষে ঢুকে অস্ত্র ঠেকিয়ে কম্বল দিয়ে মুখ ঢেকে রাখে। তার কক্ষ থেকে মেয়ের প্রায় ৭ ভরি এবং তার নিজের ৩ ভরি স্বর্ণালংকারসহ নগদ প্রায় ৪০ হাজার টাকা লুট করে নেয়। ভুক্তভোগীদের দাবি, ডাকাত দলের ১ জন মেয়েসহ মোট ৬ জন ছিলো ।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, বাগেরহাট সদর থানা সার্কেল অফিসার মো. শামীম হোসেনসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: জাপান প্রবাসীনগদ টাকা লুটস্বর্ণালংকার
Previous Post

শেখ হাসিনার উস্কানি ও নির্বাচন বানচালের প্রচেষ্টা, ভারতীয় হাইকমিশনারকে তলব

Next Post

শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

Next Post
ছোট শিশু একটি প্রকৃতির মাঝে বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

দুটি মহিলার সুন্দর পোশাক পরা ছবি, একজন সোনালী রঙের সিল্ক শাড়ি ও অন্যজন নীল লেহেঙ্গা পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ মাসে ১৮ কেজি ওজন কমানোর গল্প বললেন বাঁধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT