চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধে মানুষের ভোগান্তি বাড়বে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 07, জুলাই 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শিমুলিয়া ঘাটে ঘরমুখি মানুষের ভিড়, যানবাহন ও যাত্রীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেল পুরোপুরি নিষিদ্ধের কারণে বহু মানুষের ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করছে রোড সেফটি ফাউন্ডেশন।

বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ এবং নির্বাহী পরিচালক সাইদুর রহমান এক বিবৃতিতে বলেন, মোটরসাইকেল একটি ঝুঁকিপূর্ণ যানবাহন এবং দূরের যাত্রায় এটি আরও ঝুঁকিপূর্ণ। তা সত্ত্বেও মানুষ মোটরসাইকেল ব্যবহার করছে কাছের ও দূরের যাত্রায়। মূলত অসহনীয় যানজট, গণপরিবহন সহজলভ্য, সাশ্রয়ী ও জনবান্ধব না হওয়ার কারণে মোটরসাইকেলের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে নিবন্ধিত মোটরযানের ৭১ শতাংশ মোটরসাইকেল।

রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে: অধিকাংশ মহাসড়কে মোটরসাইকেল-সহ স্বল্পগতির যানবাহনের জন্য সার্ভিস রোড নির্মাণ না করে জেলা-উপজেলা পর্যায়ের গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলো মহাসড়কের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। ফলে মহাসড়ককে পুরোপুরি এড়িয়ে মোটরসাইকেলের পক্ষে গন্তব্যে পৌঁছানোর তেমন কোনো সুযোগ নেই।

অন্যদিকে, সরকার গণপরিবহন খাতের অব্যবস্থাপনা ও নৈরাজ্য বন্ধের কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। বেসরকারি বাস মালিকদের অযৌক্তিক বিরোধিতার মুখে বিআরটিসি বাসের সেবা উন্নত ও বিস্তৃত করছে না। এই বাস্তবতায় মানুষের সামনে মোটরসাইকেল এক প্রকারের গণপরিবহন হয়ে উঠেছে। যদিও মোটরসাইকেল কখনো গণপরিবহন কিংবা গণপরিবহনের বিকল্প হতে পারে না। হওয়া উচিত নয়। কিন্তু পরিস্থিতির কারণে এটা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, কিছু মানুষ সবসময়ই মোটরসাইকেলে ঈদযাত্রা করেছে। তবে গত ঈদুল ফিতরে এটা চরম আকার ধারণ করে। ফলে দুর্ঘটনাও বাড়ে। সে কারণে এবার সরকার মহাসড়কে মোটরসাইকেল পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, ঈদে বিপুল সংখ্যক ঘরমুখো মানুষের জন্য প্রয়োজনীয় সংখ্যক মানসম্মত গণপরিবহন দেশে নেই। তবুও মানুষ যেকোনভাবে আপনজনের টানে বাড়ি যেতে চাইবেন। মানুষের এই আবেগকে পুঁজি করে বহু অসাধু পরিবহন মালিক তাদের ভাঙাচোরা পরিবহন রাস্তায় নামাবেন এবং অতিরিক্ত ভাড়া নিয়ে গাদাগাদি করে যাত্রী বহন করবেন। এতে দুর্ঘটনা বাড়ার আশঙ্কা রয়েছে। একটি মোটরসাইকেল দুর্ঘটনায় যে পরিমাণ হতাহত হয়, তার চেয়ে বাস দুর্ঘটনায় বেশি হতাহতের ঘটনা ঘটে।

এছাড়া বিশেষ প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে মোটরসাইকেল চালানোর সুযোগ রাখার কারণে অনৈতিক বাণিজ্যের ক্ষেত্র তৈরির আশঙ্কাও রয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই প্রেক্ষাপটে, আমরা ঈদযাত্রায় শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সধারী চালকদের নিরাপদ গতিসীমায় মহাসড়কে মোটরসাইকেল চালানোর সুযোগ প্রদানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। এটা না করলে ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি বাড়বে।

রোড সেফটি ফাউন্ডেশন মনে করে, একটি টেকসই পরিকল্পনার মাধ্যমে গণপরিবহন উন্নত, সহজলভ্য ও সাশ্রয়ী করে ক্রমান্বয়ে মোটরসাইকেল নিরুৎসাহিত করতে হবে। একই সাথে কিশোর-তরুণরা যাতে মোটরসাইকেল চালাতে না পারে সেজন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতসহ পারিবারিক ও সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে।

Tags: ঈদ যাত্রামোটরসাইকেলরোড সেফটি ফাউন্ডেশন
Previous Post

পান্টকে ওপেনিংয়ে চান গাভাস্কার

Next Post

নিখোঁজের ৫ দিন পর সাংবাদিক রুবেলের লাশ উদ্ধার

Next Post
নিহত রুবেলের লাশ উদ্ধার, শোকপ্রকাশ ও শোকসভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের ৫ দিন পর সাংবাদিক রুবেলের লাশ উদ্ধার

সেনাবাহিনী দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় দুঃস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT