চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 অপরাহ্ন 16, জুলাই 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
রাজধানীর বিভিন্ন স্থানে জনতার সড়ক অবরোধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। এতে রাস্তা অবরোধ করে, সড়কে অবস্থান করছে শিক্ষার্থীরা।

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটি ও আশপাশের বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। এসময় সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও সরকারি বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনের নামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হিংসাত্মকমূলক কটুক্তি করেছেন দাবি করে, তা প্রত্যাহারের দাবি জানিয়ে রাজপথে বিক্ষোভ করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং আশপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাড্ডাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, এআইইউবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

কোটা সংস্কারের দাবি ও হামলার প্রতিবাদে রাজধানীর নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক বন্ধ করে দিয়েছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের শিক্ষার্থীরা।

অন্যদিকে মিরপুর বিইউবিটি’র শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের রাস্তা বন্ধ করে দিয়েছে। ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তরা জমজম মোড় অবরোধ করেছে আশপাশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।  সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। এ সময় ঢাকা-চটগ্রাম মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা। এরফলে পল্টন, কাকরাইল ও আশেপাশের এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে।

Tags: অবরোধকোটা আন্দোলনকোটাবিরোধী আন্দোলন
Previous Post

কোটাবিরোধীদের ওপর হামলায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা

Next Post

সারাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে কোটাবিরোধীদের বিক্ষোভ

Next Post
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটাবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে কোটাবিরোধীদের বিক্ষোভ

ফুটবল খেলোয়াড় মাঠে প্রশংসা করছেন, বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গণহত্যার প্রতিবাদকারী সেই শাকিরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT