চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদপুরে সড়ক অবরোধ, ২১ জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, জনপদ
A A
ফরিদপুরে সড়ক অবরোধ, যোগাযোগ বিচ্ছিন্ন, জনসমাগমের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ফের উত্তাল ভাঙ্গা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন এলাকাবাসী।

সকালে সাড়ে ৮টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের নওয়াপাড়া, হামিরদী ও পুকুরিয়া বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ ও সুয়াদী এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয়রা। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ভাঙ্গাকে বিভক্ত করার সিদ্ধান্ত স্থানীয়দের মতামত উপেক্ষা করে নেওয়া হয়েছে। তাদের দাবি, আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই। নগরকান্দার সঙ্গে একীভূত হওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

স্থানীয়দের ভাষ্যমতে, পূর্বে ফরিদপুর-৪ আসনটি গঠিত ছিল ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে। অপরদিকে ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। কিন্তু নির্বাচন কমিশনের ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে নতুনভাবে ৪৬টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এতে ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়।

অবরোধ চলাকালে ভাঙ্গা থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে বিক্ষোভকারীদের উপস্থিতি ও প্রতিবাদে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে করে দুই পাশে আটকা পড়ে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, সড়ক ক্লিয়ার করার চেষ্টা চলছে। তবে বিক্ষোভকারীদের বোঝানো সত্ত্বেও পরিস্থিতি অনুকূলে আসছে না। জরুরি যানবাহনগুলো চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছি।

Tags: দক্ষিণ-পশ্চিমাঞ্চলফরিদপুর-৪ আসনভাঙ্গাযোগাযোগ বিচ্ছিন্নসড়ক অবরোধ
Previous Post

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানার জামিন

Next Post

ডাকসু নির্বাচনের দিনে আব্দুল হান্নান মাসউদের যে বার্তা

Next Post
ডাকসু নির্বাচনের দিনে আব্দুল হান্নান মাসউদের ছবি, বাংলায় সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচনের দিনে আব্দুল হান্নান মাসউদের যে বার্তা

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় সংবাদ সম্মেলনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে নিহত ও আহতদের জন্য মর্মাহত জামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT