চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফার্মগেটে সহপাঠী হত্যার বিচারের দাবি সড়ক অবরোধ

যানবাহন চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 04, জানুয়ারি 2026
in বাংলাদেশ
A A

সহপাঠী শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ফলে ফার্মগেট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।

তেজগাঁও থানার পরিদর্শক আব্দুল হান্নান এ তথ্যটি নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ শুরু করেন। এতে ফার্মগেটসহ আশপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে গুরুত্বপূর্ণ এই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সড়ক অবরোধের কারণে অফিসগামী যাত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। এ সময় যাত্রীরা সড়ক অবরোধ না করে তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের অনুরোধ জানান।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরে যাবেন না। তাদের দাবি, আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং সংশ্লিষ্ট উপদেষ্টারা না আসা পর্যন্ত ফার্মগেট সড়কে অবস্থান কর্মসূচি ও অবরোধ অব্যাহত থাকবে বলে জানান তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফার্মগেট এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করছেন।

গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত হন উচ্চমাধ্যমিকের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। ঘটনার চার দিন পর বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওইদিন দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন তেজগাঁও কলেজ ছাত্রাবাসের হল সুপার মো. জহিরুল ইসলাম।

Tags: ছাত্রাবাসতেজগাঁও কলেজবিচারমামলাহত্যা
Previous Post

স্ত্রীকে নিয়ে দুর্ঘটনার কবলে অভিনেতা আশীষ বিদ্যার্থী

Next Post

ভারত থেকে চাল আমদানিকে রাজনৈতিকভাবে দেখি না: খাদ্য উপদেষ্টা

Next Post
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফাইল ছবি

ভারত থেকে চাল আমদানিকে রাজনৈতিকভাবে দেখি না: খাদ্য উপদেষ্টা

পাঠশালায় ফজলুল হক পোস্ট গ্রাজুয়েট চলচ্চিত্র ও টেলিভিশন ফেলোশিপ চালুর সিদ্ধান্ত

পাঠশালায় ফজলুল হক পোস্ট গ্রাজুয়েট চলচ্চিত্র ও টেলিভিশন ফেলোশিপ চালু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT