চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে রিকশা চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: সড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত রিকশা চুরির অভিযোগে আটক চারজনকে উদ্ধার করার ঘটনায় পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ আহত হয়েছে অন্তত ১৫ জন।

এ ঘটনায় বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত বিক্ষুব্ধ এলাকাবাসী লক্ষ্মীপুর-চাঁদপুর সড়ক অবরোধ করে রাখে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিনুল হক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দর আলী বেপারী বাড়ির শাহ আলম তার ব্যাটারিচালিত রিকশা রাস্তার ওপর রেখে ইফতার করতে যায়। এর কয়েক মিনিটের মধ্যেই অটোরিকশাটি চুরি হয়। পরে তিনি আশপাশে খোঁজাখুঁজি করে স্থানীয়দের সহায়তায় চার সন্দেহভাজনকে আটক করেন। তাদের কাছ থেকে অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হলেও চোরেরা ব্যাটারি অন্যত্র বিক্রি করে দেয়। তাই চার সন্দেহভাজনকে বাড়িতে নিয়ে ব্যাটারির জন্য মারধর করা হয়।

এসময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠে। তারা ব্যাটারি না পাওয়া পর্যন্ত আটকদেরকে ছাড়বে না বলে জানায়। এ সময় পুলিশ ও এলাকাবাসীর মধ্যে হামলা-মারামারির ঘটনা ঘটে।

রিকশা চালক শাহ আলম বলেন, “আমরা ব্যাটারি উদ্ধারের জন্য চোরদের আটক করে রেখেছি। পুলিশ এসে তাদের নিয়ে যেতে চায়। তাদেরকে না দেওয়ায় পুলিশ আমাদের ওপর হামলা চালায়। আমাদের অন্তত ১৫-১৬ জন আহত হয়েছে।”

পরে সাধারণ জনগণের ওপর পুলিশের হামলার অভিযোগ এনে লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কের আঞ্চলিক সড়কের রায়পুরের চৈতাইল্যা দিঘির পাড় এলাকায় সড়ক অবরোধ করে এলাকাবাসী।

এ সময় সড়কে রাস্তায় ইট, বাঁশ ও গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা ও অগ্নিসংযোগ করে তারা। প্রায় চার ঘণ্টা চলা এ অবরোধে সড়কের দুই পাশে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিনুল হক বলেন, “চারজন চোরকে আটকে মব করা হচ্ছে, ৯৯৯ এ এমন ফোন পেয়ে আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে যায়।

“অনেক চেষ্টা করে যখন তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পেছন থেকে এলাকাবাসী পুলিশকে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে রায়পুর থানা পুলিশের মোতালেব, শওকত, মঞ্জুর ও জাহিদ আহত হন। তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

তিনি আরও জানান, “সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ৪ সন্দেহভাজন থানা পুলিশের হেফাজতে রয়েছে। রিকশা চুরির ঘটনায় মালিক মামলা দিলে মামলা নেব। আর পুলিশ আহতের ঘটনায়ও মামলা হবে। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: সড়ক অবরোধ
Previous Post

কুয়াকাটায় আগুনে পুড়েছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান

Next Post

এটা আমার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত: সানি লিওন

Next Post

এটা আমার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত: সানি লিওন

আফগানিস্তান ও পাকিস্তানকে আইন মানার আহ্বান জাতিসংঘের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT