চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় মৃত্যু বাড়ছেই!

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:20 অপরাহ্ন 15, জুলাই 2022
in সম্পাদকীয়
A A
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাকের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে সড়ক দুর্ঘটনা যেন এখন নিত্যদিনের ব্যাপার। ঈদের ছুটিতেও সেই ধারা কমেনি। বরং চলমান রয়েছে। বিগত কয়েকদিনের মতো আজও একিধিক দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, গাজীপুরের কোনাবাড়ীতে প্রাইভেট কার ও মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশে টাঙ্গাইলমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া সিরাজগঞ্জের তাড়াশে একটি গাড়ি চাপায় দাড়িয়ে থাকা পিকআপ ভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় বড়বিল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে গণমাধ্যমে আরও কয়েকটি দুর্ঘটনার খবর এসেছে। এরমধ্যে বগুড়ার শেরপুরে মহাসড়কে সেতুর ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমে কয়েকটি দুর্ঘটনায় হতাহতের খবর এসেছে। সব দুর্ঘটনার খবর স্বাভাবিকভাবেই আসে না। আমরা মনে করি, দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা এবং কঠোরভাবে আইন প্রয়োগের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সড়ক পরিবহন আইন থাকার পরও কেন সড়ক দুর্ঘটনা রোধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না, তা বোধগম্য নয়। কিছু ব্যবস্থা যে নেওয়া হয় না তাও নয়, তবে তা অপ্রতুল বলেই বিবেচ্য। এ বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।

Tags: সড়ক দুর্ঘটনাসম্পাদকীয়
Previous Post

শেখ হাসিনার কারাবন্দি দিবস কাল

Next Post

ঈদ অনুষ্ঠানমালার শেষ দিন যা থাকছে চ্যানেল আইয়ে

Next Post
অভিনেত্রী ভাবনা প্রকাশ করছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ অনুষ্ঠানমালার শেষ দিন যা থাকছে চ্যানেল আইয়ে

অভিযুক্ত ব্যক্তি ও পুলিশ সদস্যের ছবি, র‍্যাবের গাড়ি পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের প্রলোভন ও ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেপ্তার ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT