চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট দুই শিক্ষার্থী

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
11:59 পূর্বাহ্ন 02, জুন 2022
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নাহিদ হাসান সবুজ (২৬) ও তাজিন আহম্মেদ (১৮) নামের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

সেসময় আহত হয়েছেন একই মোটরসাইকেলের আরেক আরোহী যুবক খালিদ হাসান (২০)। ট্রাকসহ চালক ও হেলপরকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড় এমপি মার্কেটের সামনে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে।

নিহত মোটরসাইকেল আরোহী নাহিদ হাসান সবুজ উপজেলার বেতদিঘী ইউনিয়নের ফরিদাবাদ (কাসাপুকুর) গ্রামের মো. ওয়েজ উদ্দিনের ছেলে। তিনি মেক্যানিকেল ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরত ছিলেন এবং তাজিন আহম্মেদ উপজেলার শিবনগর ইউনিয়নের শিবনগর গ্রামের মো. বুলবুল আহম্মেদের ছেলে। তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের এইচএসসি মানবিক বিভাগের ছাত্র। আহত মো. খালিদ হাসান উপজেলার পৌর এলকার উত্তর সুজাপুর গ্রামের মো. অহিদুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাতে ফুলবাড়ী পৌর শহরের রেলক্রসিং সংলগ্ন হোটেলে খাবার খেয়ে ওই তিন জন যুবক মোটরসাইকেল যোগে বাড়ীতে ফিরার সময় ফুলবাড়ী পৌর শহরের এমপি মার্কেট এর সামনে দিনাজপুর থেকে আসা চাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৫২৫৬) মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় এবং ১ জন গুরুত্বর আহত হয়।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ঘাতক ট্রাকের চালক ঢাকার আমিন বাজারের মৃত আব্দুল জব্বারের ছেলে জানে আলম (৫১) ও হেলপার একই এলাকার নজরুল ইসলামের ছেলে সবুজ (৩২) কে আটক করে ট্রাকটি জব্দ করে।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tags: দিনাজপুরসড়ক দুর্ঘটনা
Previous Post

মুম্বাইয়ের মুক্তিধাম শ্মশানে হবে কেকের শেষকৃত্য

Next Post

গ্যালারিতে ছিলেন ম্যারাডোনাও!

Next Post
বাংলাদেশ ফুটবল সমর্থকদের সমাবেশ, গ্যালারিতে দর্শকরা উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যালারিতে ছিলেন ম্যারাডোনাও!

আর্জেন্টিনা ফুটবল খেলোয়াড় গোল করে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা কোপা আমেরিকা জেতার পর সবকিছু বদলে গেছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT