চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
1:07 অপরাহ্ন 11, ডিসেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষের ফলে ব্যাপক ক্ষতি, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

রবিবার (১১ডিসেম্বর) ভোর ৫টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের ফুলবাড়ী উপজেলার ভিমলপুর মির্জা অটোরাইস মিলের সামনে ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের সেতাবুর রহমানের ছেলে আজিজুর রহমান নিশান (২৪), একই এলাকার জেন্টু আলীর ছেলে পিকআপচালক ওলিউল্লাহ (২২) এবং পিকআপের যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, রবিবার ভোরে একটি ছোট পিকআপ ভ্যান টমেটো নিয়ে দিনাজপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়কের ভিমলপুর মির্জা অটোমিলের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় পিকাপটি। এ সময় ঘটনাস্থলেই পিকআপের চালক, সহকারী ও একজন যাত্রী নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটি দ্রুত পালিয়ে যায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরত হালের পর ময়নাতদন্তের জন্যে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Previous Post

একাত্তরের তরুণ অফিসার-৮

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৭২

Next Post
শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৭২ বছর. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৭২

চালকসাহেবের জন্য প্রস্তুত প্যাকেটজাত খাবার ও পানীয়ের প্যাকেট. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT