চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়কে মৃত্যু থামবে কবে?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:21 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2022
in সম্পাদকীয়
A A
বিপরীত দিক থেকে আসা বাসের সাথে সংঘর্ষে বাসের ক্ষতিগ্রস্ত অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে মুহূর্তেই তাজা প্রাণ ঝরে পড়ার বিষয়টি যেন আমাদের পিছু ছাড়ছেই না। এটি বলতে গেলে আমাদের যেন গা সওয়া হয়ে গেছে। দিন দিন এ সংখ্যা বেড়েই চলেছে। তেমনই একটি দুর্ঘটনা ঘটেছে রংপুরে। সেখানে মারা গেছেন বহু মানুষ।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, রংপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংর্ঘষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। আহত ৫০ জনের বেশি যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে রংপুর জেলা প্রশাসন।

প্রতিবেদনে আরও জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ খারুভাজ সেতুর কাছে ওই সংঘর্ষ ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে। আহত যাত্রীদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাও রয়েছে। শিক্ষার্থীদের সড়ক আন্দোলনের সময় তিনি এসব নির্দেশনা দিয়েছিলেন। বিশেষ করে চালকদের পর্যাপ্ত বিশ্রাম এবং বেতন সংক্রান্ত বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেসব আইন ও নির্দেশনা কেন পুরোপুরি মানা হয় না তা বোধগম্য নয়।

এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যে একেবারেই তৎপর নয়, সেটিও নয়। তবে তাদের তৎপরতা আরও বৃদ্ধি করার সুযোগ রয়েছে। শুধু কারও একার পক্ষে সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। আমরা মনে করি, সড়কে মৃত্যুর হার শূন্যের কোটায় নামিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। এজন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: রংপুর- সড়ক দুর্ঘটনাসড়ক দুর্ঘটনাসম্পাদকীয়
Previous Post

জাপার কাউন্সিল প্রস্তুতি কমিটিতে সিনিয়র সাত নেতা অন্তর্ভুক্ত

Next Post

নিজামউদ্দিন আউলিয়ার দরগা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ও অতিথিরা নিজামউদ্দিন আউলিয়ার দরগায় জিয়ারত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজামউদ্দিন আউলিয়ার দরগা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন, স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তঃযোগাযোগ ও জ্বালানী ইস্যুতে এক সঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT