চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু সেতু গোলচত্ত্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩৫

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
7:39 অপরাহ্ন 06, অক্টোবর 2022
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
বঙ্গবন্ধু সেতু গোলচত্ত্বরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল জেলার বঙ্গবন্ধু সেতু পূর্বপারের গোল চত্ত্বরে সড়ক দুর্ঘটনায় দুই শিশু ও এক নারীসহ ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তপক্ষে ৩৫ জন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোলচত্ত্বর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গমুখি লেনে চলে যায়। অপর দিকে টাঙ্গাইল দিক থেকে আসা একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছলে বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচরে যায়। ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও তিন জনের মৃত্যু হয়। এ ঘটনায় বাসটির সুপারভাইজারও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও খোঁজ মেলেনি চালক আজিজ সিকদারের।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

নিহতরা হলেন মাইক্রোবাসের চালক কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে দুলাল হোসেন (৫২), মাইক্রোবাসের আরোহী বগুড়া সদরের জলসিড়ি গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী মালেকা বানু ওরফে রুবি (৬৫) ও তার ছেলে রিফাত আল হাসান (৩৫), মাইক্রো চালকের সহযোগি কুমিল্লার সুশীল চন্দ্র শীল (৪৫), বাসের আরোহী পাবনার বিএডিসির যুগ্ম পরিচালক (সার) জহিরুল ইসলাম (৫০), নাটোর সদরের বড়াই গ্রামের আব্বাস আলীর ছেলে তামিম (৭)।

চিকিৎসাধীন অবস্থায় থাকা বাসের যাত্রী নাটোরের নলডাঙ্গার মনির হোসেন বলেন, আমার ভাগ্নে উৎসবকে নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। উৎসবের ঢাকায় চাকরির ইন্টারভিউ ছিলো। বাসটি নিমিষেই এপাশ থেকে অপর পাশে উল্টে গিয়ে মাইক্রোবাসের ওপর পড়ে যায়। কখনও ভাবিনি এখান থেকে বেচেঁ ফিরতে পারবো। আল্লাহর রহমতে আমরা মামা-ভাগ্নে দুজনেই বেঁচে আছি।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ পুলিশের কাছে আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তাদের পরিবারের কেউ না আসলে পুলিশ বাদী হয়ে মামলা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটির গঠনের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের চিকিৎসার সব রকমের ব্যবস্থা নেয়া হয়েছে।

এ দিকে দুঘর্টনার কারণ জানতে জেলা প্রশাসনের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

Previous Post

মিয়ানমার ইস্যুতে যা বললেন প্রধানমন্ত্রী

Next Post

বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী বিদায় নেওয়ার জন্য প্রস্তুত, সাক্ষাৎকারে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভূমিহীন-গৃহহীন মানুষদের জন্য পরিকল্পনা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন-গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT