বগুড়া শহরের মাটিডালী চারমাথা মোড়ে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ মোটর সাইকেলে আরোহী নিহত হয়েছেন।
সোমবার গভীর রাতে শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মোটরসাইকেল আরোহীরা হলো বগুড়া সদর উপজেলার কালিবালা এলাকার তোজাম্মেল হকের ছেলে হাবিব(২৫) এবং কর্নপুর এলাকার রুস্তম আলীর ছেলে রকি(২৫)
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, হাবিব ও রকি মোটর সাইকেলে করে টিএমএসএস‘র দিকে যাচ্ছিলেন। মাটিডালী বিমান মোড় এলাকায় রংপুর থেকে ঢাকাগামী একটি কলা বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হয়।
এদের একজন হাবিবকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য মোটর সাইকেল আরোহী রকিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ শজিজেমেক হাসপাতালে রাখা আছে।
তিনি আরও জানান, ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। আর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা হাইওয়ে পুলিশ গ্রহণ করবে।









