চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হংকংয়ে ‘নিউ ট্যালেন্ট আওয়ার্ড’ জিতলো রেহানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 অপরাহ্ন 15, নভেম্বর 2021
in বিনোদন
A A
রেহানা সিনেমার চরিত্রের এক নারী মুখের ছবি, গভীর চিন্তাভাবনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড (অ্যাপসা) এ দুই বিভাগে পুরস্কার জয়ের পর এবার হংকংয়ে পুরস্কার জিতলো আবদুল্লাহ মোহাম্মদ সাদের আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ছবির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।

তিনি জানান, সোমবার (১৫ নভেম্বর) হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের জুরি বোর্ড বিজয়ী সিনেমার নাম ঘোষণা করে।

এ বছর হংকংয়ে বসে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৮ তম আসর। এই আসরে নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতায় ছিলো ইরান, দক্ষিণ কোরিয়া ও লেবানন সহ বেশকিছু দেশের দাপুটে কিছু সিনেমা। সেখান থেকে ‘রেহানা মরিয়ম নূর’ জিতে নেয় পুরস্কারটি।

সিনেমাটির প্রভাব বর্ণনা করতে গিয়ে উৎসব বিচারকরা বলেন, সিনেমাটির মাধ্যমে এমন একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি করা হয়, যেখানে দেখা যায় সিনেমার মূল চরিত্রকে তার বিবেকের শেষ প্রান্তে ঠেলে দেওয়া হলো।

এসময় ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটিতে ক্যামেরার ‘হ্যান্ডহেল্ড’ ব্যবহারের মাধ্যমে চরিত্রের অস্থিরতাকে ফুটিয়ে তোলার বিষয়টিরও প্রশংসা করেন জুরিরা।

এদিকে গত শুক্রবার থেকে দেশের ১২টি প্রেক্ষাগৃহে চলছে ‘রেহানা মরিয়ম নূর’। দর্শকদের বিরাট একটা শ্রেণি সিনেমাটি দেখে করছেন প্রশংসা। পরিচালকের পাশাপাশি দুর্দান্ত অভিনয়ের জন্য সিনেমার কেন্দ্রীয় চরিত্র আজমেরী হক বাঁধনের প্রশংসা করছেন সবাই।

Tags: বাঁধনরেহানারেহানা মরিয়ম নূরলিড বিনোদনসাদ
Previous Post

ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪০ জন রোগী হাসপাতালে ভর্তি

Next Post

‘বিশ্বকে এখনও তেল ও গ্যাসে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে’

Next Post
প্রদূষিত বাতাসের জন্য ধোঁয়া উড়ছে শিল্পকারখানা থেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিশ্বকে এখনও তেল ও গ্যাসে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে’

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় কার্যক্রম বন্ধ রয়েছে, যানবাহন অপেক্ষমাণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতুতে বাড়তি টোল আদায় কার্যকর হচ্ছে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT