চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির দায়ে সাড়ে ১৭ বছর নিষিদ্ধ রিজওয়ান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:58 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং শটের ছায়া মাঠে ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির দায়ে বড় শাস্তি পেয়েছেন যুক্তরাজ্যের ক্লাব ক্রিকেটার রিজওয়ান জাভেদ। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি বিরোধী আইনের বেশ কয়েকটি ধারা ভাঙার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে কারণে সাড়ে ১৭ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার আইসিসি বিজ্ঞপ্তিতে এই শাস্তির ঘোষণা দেয়। বলেছে, ইসিবির ভিন্ন ভিন্ন পাঁচটি ধারা ভাঙার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন রিজওয়ান।

আইসিসির দুর্নীতি দমন ইউনিটের দেয়া দ্বিতীয় দীর্ঘতম নিষেধাজ্ঞা এটি। এর আগে ২০১৮ সালে জিম্বাবুয়ের ক্রিকেট অফিসিয়াল রাজান নায়ারকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল বিশ্ব ক্রিকেটের সংস্থাটি।

২০২১ সালের আবু ধাবি টি-টেন লিগে দুর্নীতি করেছিলেন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছর সেপ্টেম্বরে রিজওয়ানসহ মোট আট জনের বিরুদ্ধে এই অভিযোগ আনে আইসিসি। তাদের একজন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার নাসির হোসেন। জানুয়ারিতে তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। এবার বড় শাস্তি পেলেন রিজওয়ান।

অভিযোগের জবাব দিতে ব্যর্থ হয়েছেন রিজওয়ান। পরে আইসিসির কোড অফ কন্ডাক্ট কমিটির চেয়ারম্যান মাইকেল জে বেলফ কেসি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন। তবে তার পক্ষ থেকে উত্তর না পাওয়ায় ধরে নেয়া হয়েছে, আনিত অভিযোগগুলো তিনি স্বীকার করে নিয়েছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে রিজওয়ানের নিষেধাজ্ঞা শুরুর সময় ধরা হয়েছে। সেদিন তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

Tags: আইসিসিআবুধাবিযুক্তরাজ্যরিজওয়ানলিড স্পোর্টস
Previous Post

মহিলা আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সালমা ইসলাম ও নূরুন নাহার

Next Post

শুক্রবার মুন্সিগঞ্জ মাতাবেন হাসান-কোনাল

Next Post
সঙ্গীতজ্ঞ ও অভিনেতা হাসান-কোনাল ও তার সহকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার মুন্সিগঞ্জ মাতাবেন হাসান-কোনাল

পাকিস্তানে পিটিআই সমর্থকদের বিশাল বিক্ষোভ ও পতাকা প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে বিক্ষোভের ঘোষণা দিয়েছে পিটিআই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT