চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ বিএনপির কর্মসূচিতে বাধা দিলে তাদের তালিকা হবে: রিজভী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 24, জুন 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি নেতাদের সভা, পুলিশ বাধা দেয়, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের দলীয় ক্যাডার বাহিনী হয়ে যেসব পুলিশ কর্মকর্তা বাধা দিবে তাদের তালিকা করে জনগণের সামনে তুলে ধরা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সুইস ব্যাংকে থাকা বাংলাদেশিদের অর্থের বিষয়েও কথা বলেন তিনি।

শনিবার ২৪ জুন নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘গত ১৯ মে থেকে এই পর্যন্ত নানাভাবে বিএনপি নেতাকর্মীদের নামে ২১০টি মামলা, ৮৩০ জনের বেশি নেতকর্মীর গ্রেফতার ও নয় হাজার তিন’শ জনকে আসামী করেছে পুলিশ।’

রিজভী অভিযোগ করে বলেন, ‘‘প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে সুইজারল্যান্ড সফরের পরপরই দেশি-বিদেশি সংবাদ মাধ্যমগুলোতে খবর বেরিয়েছে, সুইস ব্যাংকগুলোতে রাখা বাংলাদেশিদের সাড়ে ১০ হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এটা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে! এই টাকাগুলো এক বছরে কারা সরিয়েছে? এটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে মানুষের মনে।’

তিনি বলেন, ‘পাইকারি হারে সারাদেশে গণগ্রেপ্তার, মিথ্যা মামলা, বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের ঘুম কেড়ে নেওয়া হয়েছে। তারা কেউ বাড়িতে অবস্থান করতে পারছেন না।’

সরকারের বিরুদ্ধে যারা সমালোচনা করছেন তাদের কড়া নজরদারিতে রাখা হয়েছে বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। রাজারবাগ, বেইলি রোড, গণভবনকে কাশিমবাজার কুঠিতে পরিণত করা হয়েছে। আমরা খবর পাচ্ছি, প্রতিদিন সেখানে বিরোধী দল-মত নিশ্চিহ্ন করে ভোট ডাকাতি সফল করার কলাকৌশল নিয়ে বৈঠক চলছে। পুলিশ ও প্রশাসনে রাজনৈতিক রদবদল চলছে।’

Tags: পুলিশি বাধাবিএনপিরুহুল কবির রিজভী
Previous Post

দেশজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Next Post

আফজাল হোসেনের সঙ্গে ‘কোলাহল’ এর আড়াই ঘণ্টা!

Next Post
আফজাল হোসেনের সঙ্গে ‘কোলাহল’ এর আড়াই ঘণ্টা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আফজাল হোসেনের সঙ্গে ‘কোলাহল’ এর আড়াই ঘণ্টা!

নোরা রেড ড্রেসে সুন্দরভাবে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নৃত্যশিল্পী থেকে গায়িকা নোরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT