চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় ঋত্বিকের ছবি প্রদর্শনীতে বাধা যে কারণে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
ঋত্বিক ঘটকের কালো-সাদা ছবি, তিনি চশমা পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে নভেম্বরের ৪ তারিখে কিংবদন্তী নির্মাতা ঋত্বিক ঘটকের শতবর্ষ পূর্ণ হবে। জন্মশতবর্ষ উপলক্ষ্যে বছরব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে চলচ্চিত্র বিষয়ক সংগঠনগুলো। অথচ কলকাতায় তার নির্মিত ছবি প্রদর্শনীতে এলো রাজনৈতিক বাধা!

কলকাতার সংবাদমাধ্যম বলছে, জন্ম শতবর্ষেও নিজের শহরেই ‘অপমানিত’ ঋত্বিক ঘটক! মাস দুয়েক আগেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে সম্মান জানায় পশ্চিমবঙ্গ সরকার। অথচ ঋত্বিক ঘটকের ছবির প্রদর্শনীতে এবার রাজনৈতিক বাধা আসবার অভিযোগ! কেন?

১০ ফেব্রুয়ারি কলকাতার একটি সরকারি স্কুলে ঋত্বিক ঘটকের ‘আমার লেনিন’ তথ্যচিত্র (স্বল্পদৈর্ঘ্য) ও তার পূর্ণদৈর্ঘ্য ছবি ‘কোমল গান্ধার’-এর প্রদর্শনী বাতিল হয়। এর পেছনে রয়েছে তৃণমূলের স্থানীয় রাজনৈতিকদের হাত। এমনটাই বলা হচ্ছে সংবাদে।

ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে দক্ষিণ কলকাতার সাংস্কৃতিক সংগঠন নাকতলা সেতু এই প্রদর্শনীর পরিকল্পনা করেছিল। কিন্তু অনুষ্ঠানের কয়েকদিন আগে ৫ ফেব্রুয়ারি স্কুল কর্তৃপক্ষ তাদের অনুমতি প্রত্যাহার করে নেয় বলে বৃহস্পতিবার সংস্থার মুখপাত্র ওঙ্কার রায় জানান।

তিনি বলেন, “জানুয়ারির তৃতীয় সপ্তাহে প্রধান শিক্ষক যখন আমাদের কাছে আসেন তখন তিনি প্রথমে স্ক্রিনিংয়ের বিষয়ে উৎসাহী ছিলেন, এমনকি তিনি ঋত্বিক ঘটকের ভক্ত বলেও উল্লেখ করেছিলেন। কিন্তু ৫ ফেব্রুয়ারির পর তিনি চাপের মুখে পড়েন এবং আমাদের জানান যে ছবিগুলোর প্রদর্শনে সমস্যা আছে।”

এরপর সংস্থাটি স্থানীয় একটি ক্লাবের দ্বারস্থ হয়। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের মুখে তারাও তা প্রত্যাখ্যান করেন বলে জানা যায়। ফলস্বরূপ, সামাজিক ন্যায়বিচার এবং সম্প্রদায়ের সম্পৃক্ততার জন্য প্রতিবাদ সংগঠিত করার ক্ষেত্রেও সক্রিয় এই এনজিওটি নিকটবর্তী বিধান পল্লি এলাকায় রাস্তার পাশে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিল, যেখানে কয়েকশ লোক উপস্থিত ছিল।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঋত্বিকের ‘কোমল গান্ধার’ প্রদর্শনী নিয়ে স্থানীয় রাজনৈতিকদের কোনো সমস্যা ছিলো না। আপত্তি ছিলো শুধু ‘আমার লেলিন’ ছবিটি নিয়েই। ১৯৭০-এ ভ্লাদিমির লেনিনের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ঋত্বিক ঘটক ২০ মিনিট দৈর্ঘ্যের ‘আমার লেলিন’ তৈরি করেছিলেন। যে ছবি প্রাথমিক সেন্সরশিপ সমস্যার মুখোমুখি হয়েছিল, পরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপে বিষয়টি মিটমাট হয়। সেই সময় ইন্দিরার সঙ্গে বিযয়টি নিয়ে সাক্ষাৎও করেছিলেন ঋত্বিক ঘটক।

এদিকে ‘কোমল গান্ধার’ ঋত্বিক ঘটকের বিখ্যাত ট্রিলজির অংশ, যার মধ্যে ১৯৬০ এর দশকের ‘মেঘে ঢাকা তারা’ এবং ‘সুবর্ণরেখা’ও রয়েছে। -হিন্দুস্তান টাইমস বাংলা

Tags: ঋত্বিকঋত্বিক ঘটককলকাতালিড বিনোদনসিনেমা
Previous Post

বর্ণিল আয়োজনে প্রতিবছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বসন্ত বরণ উৎসব

Next Post

যে নাটকের ট্রেলার দেখে ‘সিনেমার’ স্বাদ পাচ্ছেন দর্শক!

Next Post
একজন পুরুষ ও একজন নারী নাটকের ট্রেলার দেখছেন, হাসি ও আনন্দের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে নাটকের ট্রেলার দেখে 'সিনেমার’ স্বাদ পাচ্ছেন দর্শক!

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতীয় ক্রিকেটার উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পান্টের আইপিএল দামের চেয়েও কম পাবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাজয়ী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT