চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন ভারতের জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:24 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
প্রসন্ন মুখের সঙ্গে ঋতুরাজ সিং এর ছবি, বাংলা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা ঋতুরাজ সিং মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। সোমবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ঋতুরাজ।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতার বন্ধু ও অভিনেতা অমিত বেল। তিনি জানিয়েছেন যে সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ ঋতুরাজের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। কিছুদিন আগে অগ্নাশয়ের সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাড়ি ফিরে কার্ডিয়াক জটিলতা দেখা দেয় এবং তিনি মারা যান।

টেলিভিশন ও সিনেমার জগতে উজ্জ্বল নাম ছিলেন ঋতুরাজ সিং। ঋতুরাজ সিংকে রুপালী গঙ্গোপাধ্যায়ের ‘অনুপমা’ সিরিয়ালে যশপালের ভূমিকায় দেখা যাচ্ছিল। জনপ্রিয় সিরিয়াল ‘বানেগি আপনি বাত’-এ ঋতুরাজকে দেখা গিয়েছিল আর মহাদেবন, প্রয়াত অভিনেতা ইরফান খান ও সুরেখা সিক্রির সঙ্গে। এছাড়াও ঋতুরাজের একাধিক জনপ্রিয় সিরিয়াল আছে।

তিনি ‘বান্দিশ ব্যান্ডিট’, ‘মেড ইন হেভেন’-এর মতো ওয়েব সিরিজ এবং ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘সত্যমেব জয়তে ২’ এবং ‘ইয়ারিয়া ২’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Previous Post

২১ বিশিষ্টজনকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

Next Post

শেষ জীবন বাংলাদেশে কাটাতে চান কবীর সুমন

Next Post
অসুস্থ কবীর সুমন সিসিইউতে ভর্তি, চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ জীবন বাংলাদেশে কাটাতে চান কবীর সুমন

তিশা ও পরিবারের সঙ্গে জন্মদিনের আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে জন্মদিন পালন করলেন তিশা, পেলেন ফারুকীর উপহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT