চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও অলিম্পিকে খেলতে না পারার ‘আক্ষেপ’ ঋতুপর্ণার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 12, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
অলিম্পিকে খেলতে না পারার আক্ষেপে রত্না রেজা ট্রফি হাতে নিয়ে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গতবছরের এপ্রিলে প্যারিস অলিম্পিক গেমসের ফুটবল ইভেন্টের বাছাইপর্বে অংশ নিতে যেতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২২ সালে সাফের চ্যাম্পিয়ন হওয়ার পর সিঙ্গাপুরের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বাতিলের পরপরই ওই সুযোগটি হাতছাড়া হয় তাদের। তখন লম্বা সময় ধরে আন্তর্জাতিক ম্যাচের বাইরে ছিলেন সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা। অলিম্পিকের মতো বড় মঞ্চে খেলার স্বপ্নও অধরা তাদের। সেই আক্ষেপ এখনও পোড়ায় তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণাকে।

মঙ্গলবার সাফজয়ীদের নিয়ে আয়োজিত চ্যানেল আই’র বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে আসেন বীরকন্যারা। সেখানে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তারকা ফরোয়ার্ড খুলে দেন সাফল্যযাত্রার মনের দুয়ার। জানান, প্রথমবার সাফজয়ের পর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পথেও তাদের যেতে হয়েছে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থিক টানাপোড়নে গতবছর মিয়ানমারের মাটিতে বাছাইপর্বে খেলার সফর শেষমুহূর্তে বাতিল হয় মেয়েদের। সেই আক্ষেপ নিয়ে ঋতুপর্ণা বললেন, ‘দেখেন, আমরা যখন দুই বছর আগে সাফ চ্যাম্পিয়ন হয়েছিলাম, তার পরে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করার সুযোগ ছিল। কিন্তু আমরা যেতে পারিনি। বিশেষ করে অলিম্পিকে।’

‘যেখানে (অলিম্পিক বাছাই) ৭ দিন পর টিম যাবে, সেখানে যাওয়ার দুইদিন আগে আমরা জানতে পারি টিম যাচ্ছে না। যেটার আক্ষেপ আসলে বলে প্রকাশ করা সম্ভব না। একপর্যায়ে সবকিছু নিয়েই আমরা হাল ছেড়ে দিয়েছিলাম। টাকা-পয়সাসহ নানা সমস্যার কারণে ট্যুরটা সেসময় বাতিল করা হয়েছিল। এমনকি এই সাফের আগে আমরা শুধু ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছি, সবমিলিয়ে চারটা। যেখানে অন্যান্য দলগুলো বড় বড় দলের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলছে।’

গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টানা দ্বিতীয়বার সাফ জিতে পরদিন ঢাকায় পৌঁছানোর পর মেয়েদের সংবর্ধনা দিয়ে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে মতিঝিলে বাফুফে ভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয়।

Tags: ঋতুপর্ণাচ্যানেল আইপ্যারিস অলিম্পিক-২০২৪বাফুফেমিয়ানমারমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসসাবিনা
Previous Post

ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে হাইকোর্টের নির্দেশ

Next Post

বাংলাদেশের স্বাধীনতা ১০০ ভাগ ধারণ করি: জামায়াতের আমীর

Next Post
চ্যানেল আই অনলাইন এর সাক্ষাৎকারে একজন নারী ও একজন পুরুষ আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের স্বাধীনতা ১০০ ভাগ ধারণ করি: জামায়াতের আমীর

বিনোদনমূলক ছবি যেখানে একজন তরুণী সানগ্লাস পরে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশরের পর মেহজাবীনের গন্তব্য সৌদি আরব!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT