চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ঝুঁকি বাড়ছে, প্রয়োজন কার্যকর পদক্ষেপ

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের ওয়েবিনারে বক্তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 অপরাহ্ন 12, আগস্ট 2025
in স্বাস্থ্য
A A
রক্তচাপ পরিমাপের জন্য ডিভাইস ব্যবহার করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রমের অভাব, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও বায়ুদূষণসহ নানা কারণে দেশের তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগের হার উদ্বেগজনক হারে বাড়ছে। তরুণ প্রজন্মকে এই স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য।

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে আজ ১২ই আগস্ট অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত “উচ্চ রক্তচাপ ঝুঁকি ও বাংলাদেশের যুব সমাজ” শীর্ষক এক ওয়েবিনারে এ মতামত তুলে ধরেন বক্তারা।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহায়তায় এই অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল তরুণদের সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ, কাশফুল ফাউন্ডেশন এবং গিভ বাংলাদেশ। এ বছর দিবসটির প্রতিপাদ্য “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।

ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ এবং এর মধ্যে ১৯ শতাংশই অকাল মৃত্যু। এখনই গুরুত্ব দিয়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ না করা হলে দেশের তরুণ জনগোষ্ঠীর মধ্যে এসব রোগের প্রকোপ মারাত্মক আকার ধারন করবে। ফলে, কর্মক্ষম লোকের সংখ্যা কমবে এবং সার্বিকভাবে দেশের স্বাস্থ্য ও অর্থনৈতিক ব্যবস্থার উপর চাপ বৃদ্ধি পাবে। উচ্চ রক্তচাপের প্রকোপ মোকাবেলায় ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে এ রোগের ওষুধ প্রদানের কাজ শুরু হলেও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধ নিশ্চিত করা জরুরি।

ওয়েবিনারে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর প্রোগ্রাম ম্যানেজার ডা. গীতা রানী দেবী জানান, “উচ্চ রক্তচাপ মোকাবেলায় কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উচ্চ রক্তচাপের ওষুধ প্রদানসহ সরকারের বিভিন্ন কর্মসূচি চলমান আছে। ইতোমধ্যেই কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের সাথে তরুণদের সম্পৃক্তকরণের কাজ শুরু হয়েছে। স্বাস্থ্যকর অভ্যাস তৈরির মাধ্যমে নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি তরুণদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।”

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: মারুফ হক খান বলেন, “তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তুলতে ও উচ্চ রক্তচাপের প্রকোপ কমাতে খাদ্যাভ্যাস ও জীবনাচরণে পরিবর্তন আনতে হবে।”

ওয়েবিনারে সভাপতিত্ব করেন প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রজ্ঞা’র কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যুব সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ এই ওয়েবিনারে অংশ নেন।

Tags: জিএইচএআইপ্রজ্ঞা
Previous Post

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

Next Post

সত্য কথা বলায় সার্জিসের বিরুদ্ধে মামলা হয়েছে: মুফতি ফয়জুল করিম

Next Post
সার্জিসের বিরুদ্ধে মামলা নিয়ে বক্তৃতা দিচ্ছেন মুফতি ফয়জুল করিম. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্য কথা বলায় সার্জিসের বিরুদ্ধে মামলা হয়েছে: মুফতি ফয়জুল করিম

বাংলাদেশের একজন সংবাদ উপস্থাপক, চ্যানেল আই অনলাইনের লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযুক্তি নির্ভর সমাজ গড়তে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT