চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পান্টের ফেরার মঞ্চ হবে আইপিএল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 12, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা আইপিএল প্রস্তুতির জন্য আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে মাঠে বাইরে ছিলেন উইকেটরক্ষক-ব্যাটার রিশভ পান্ট। খেলতে পারেননি ২০২৩ আইপিএলে। ২০২৪ আইপিএল দিয়ে অবশ্য মাঠে ফিরছেন পান্ট।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর, পান্টের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস আশা করছে আগামী বছর ফেব্রুয়ারির আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন ২৬ বর্ষী টপঅর্ডার ব্যাটার। আসছে আইপিএলে উইকেটরক্ষকের দায়িত্ব পালন না করলেও অধিনায়ক হিসেবে মাঠে থাকবেন পান্ট।

গত নভেম্বরে দিল্লির হয়ে কলকাতায় অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছিলেন পান্ট। দলটির পরিচালক সৌরভ গাঙ্গুলি, প্রধান কোচ রিকি পন্টিং এবং সহকারী কোচ প্রবীণ আমরেও ছিলেন। আগামী মৌসুমের জন্য দিল্লি কোন খেলোয়াড় ধরে রাখবে বা কাকে ছেড়ে দেবে, এসব নিয়ে তাদের সঙ্গে আলোচনায় ছিলেন পান্টও।

গাড়ি দুর্ঘটনায় ডান হাঁটুর তিনটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিঁড়ে গেলে ২০২৩ আইপিএল থেকে ছিটকে যান পান্ট। খেলতে পারেননি ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে। অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। গত কয়েক মাসে শারীরিক অবস্থার বিষয়ে জানিয়ে নানা সময়ে ভিডিও ও ছবি পোস্ট করেছেন তিনি।

Tags: আইপিএলগাঙ্গুলীদিল্লিপন্টিংভারতরিশভ পান্টলিড স্পোর্টস
Previous Post

স্বতন্ত্রপ্রার্থী, সেনাবাহিনী ও বিএনপির সন্ত্রাস বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

Next Post

এবছর ৫০ গোল করে উচ্ছ্বসিত রোনালদো

Next Post
ক্রিকেট খেলতে থাকা খেলোয়াড়, একটি ফুটবল নিয়ে দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবছর ৫০ গোল করে উচ্ছ্বসিত রোনালদো

নির্মাতা নার্গিস আক্তার স্মৃতি ছবি, জীবনসঙ্গীকে হারানোর শোক. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনসঙ্গীকে হারালেন নির্মাতা নার্গিস আক্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT