চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান মুক্তাদির বললেন ‘রিপন মিয়া সত্যিই এক রত্ন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:42 অপরাহ্ন 13, অক্টোবর 2025
in বিনোদন
A A
সালমান মুক্তাদিরের সঙ্গে রত্নের গল্প শেয়ার করছেন রিপন মিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা থেকে কয়েকজন টিভি চ্যানেলের সাংবাদিক বিনা অনুমতিতে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করে এবং অনাড়ম্বর প্রশ্ন করতে থাকেন— এমন ঘটনার পর সেটা জানিয়ে রিপন মিয়া সোমবার (১৩ অক্টোবর) ফেসবুকে বিস্তারিত একটি পোস্ট দেন।

পরে সেই পোস্টটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে যায়। তার সেই পোস্ট শেয়ার করেছেন জনপ্রিয় বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর ও সচেতন মহল। তারা রিপন মিয়ার পরিবারের সাথে ঘটা ঘটনার নিন্দা জানাচ্ছেন। এরকম ভাইরাল সাংবাদিকতার নীতি নৈতিকতা নিয়েও তুলছেন প্রশ্ন।

এবার রিপন মিয়ার পোস্টটি শেয়ার করেছেন দেশের জনপ্রিয় তারকা কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির। পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করে তিনি রিপন মিয়াকে উদ্দেশ্য করে লিখেন,“ভাই, আপনার যেই জ্ঞান আর মূল্যবোধ আছে — যদি আমাদের সবার মধ্যে এমনটা থাকত, তাহলে আজ আমরা নিঃসন্দেহে এক শিক্ষিত জাতি হিসেবে পরিচিত হতাম। রিপোর্টিংয়ের নামে যেই হয়রানির ‘কালচার’ তৈরি হয়েছে, সেটাকে মোকাবিলা করার কোনো ব্যবস্থা থাকা জরুরি।”

এনময় তিনি বর্তমান সংস্কৃতি উপদেষ্টার নাম উল্লেখ করে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে বলেন,“আমি বিশ্বাস করি, মোস্তফা সরয়ার ফারুকী অবশ্যই এই বিষয়ে নজর দেবেন — শুধু রিপন মিয়ার জন্য নয়, দেশের প্রতিটি নাগরিকের জন্য। প্রত্যেক মানুষ যেন এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে, সেই সাহস আমাদের থাকতে হবে।”

“রিপন মিয়া সত্যিই এক রত্ন। যদি আমরা এমন মানুষদের যত্ন না নিই, তবে একদিন তাদেরও হারিয়ে ফেলব। আমাদের দরকার আরও সহানুভূতি, আরও সততা, আরও যত্ন আর আরও ভালোবাসা। কারণ এই দেশ সেই মানবিকতাটুকুও ক্রমে হারিয়ে ফেলছে।” বলেন সালমান মুক্তাদির।

তার পোস্টটিও দ্রুত ছড়িয়ে যায়। এখানে এসেও অনেক কন্টেন্ট ক্রিয়েটর ও নেটিজেনরা এ বিষয়ে নিন্দা প্রকাশ করছেন এবং সাংবাদিকতার এ ধরনের অনৈতিক আচরণের বিরুদ্ধে আইনি/প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার দাবি উত্থাপন করছেন।

Tags: কন্টেন্ট ক্রিয়েটরগানরিপন ভিডিওরিপন মিয়ালিড বিনোদনসংবাদসালমান মুক্তাদির
Previous Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

Next Post

সয়াবিন লিটারে ৬ টাকা ও পাম তেলে ১৩ টাকা বেড়েছে

Next Post
সয়াবিন ও পাম তেলের বোতল, বাজারে মূল্য বৃদ্ধির প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

সয়াবিন লিটারে ৬ টাকা ও পাম তেলে ১৩ টাকা বেড়েছে

ঢাকা সেনানিবাসের প্রবেশপথে যানজট, গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত ঠিক করবেন আসামিদের সাবজেল না কি অন্য কোনো কারাগারে পাঠাবেন: প্রসিকিউসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT