চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাগ্য খারাপ, বাংলাদেশের শিল্পী হয়েছি: রিনা খান

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
6:29 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
বাংলাদেশি শিল্পী রিনা খান বনজঙ্গল পেছনে দাঁড়িয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

খল নায়িকা হিসেবে বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা অর্জন করা রিনা খান আগের মতো এখন আর সিনেমা করেন না। তিনি জানান, সিনেমা করতে চাইলেও তাকে বা তার মতো শিল্পীদের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না।

এ নিয়ে রিনা খানের কিছুটা আক্ষেপ আছে। বহুদিন পর এ অভিনেত্রীকে শনিবার (২৫ ফেব্রুয়ারি) গাজীপুর কবিরপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে পরিচালক সমিতির বনভোজনে দেখা যায়।

সেখানে জানতে চাওয়া হয়, আগের মতো তাকে সিনেমায় পাওয়া যায় না কেন? উত্তরে রিনা খান বলেন, আমি তো কাজ করতেই চাই। কিন্তু যে ধরনের চরিত্র করা উচিত তেমন চরিত্র পাই না।

চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে আক্ষেপের সুরে রিনা খান বলেন, ইন্ডিয়াতে দেখেন আমাদের জেনারেশনের শিল্পীরা এখনো ভিন্ন ভিন্নি ক্যারেক্টার করছে। কিন্তু আমরা সেভাবে করতে পারছি না। অনেকদিন ঘরে বসে থাকলে খারাপ লাগে।

তিনি বলেন,‘আমাদের পারিশ্রমিক নিয়ে বৈষম্য আছে। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এ কারণে অনেকে শেষ সময়ে কষ্টে থাকে। মাঝেমধ্যে মনে হয় ভাগ্য খারাপ, বাংলাদেশের শিল্পী হয়েছি। অন্য দেশের শিল্পী হলে আরও ভালো থাকতাম।’

১৯৮২ সালে ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে রিনা খানের। ৪০ বছরের ক্যারিয়ারে প্রায় ৭০০ এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। কূট চরিত্রে সাফল্য পেলেও ইতিবাচক চরিত্রেও দেখা গেছে তাকে সাবলীল অভিনয়ে।

রিনা খানের ভাষ্য, ‘আমার অধিকাংশ সিনেমা কাজ ছিল খল অভিনেত্রী হিসেবে। অন্তত ৫০টি ছবিতে পজিটিভ চরিত্রে কাজ করেছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমাকে খল নায়িকা হিসেবে শীর্ষে রেখেছেন।’

এই কথার সূত্র ধরে রিনা খান তার আরো একটি আক্ষেপ জানালেন। বললেন, এতো কাজ করলেও আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি। কেন পাইনি জানি না। এটা নিয়ে আমার কষ্ট আছে। তবে সেই কষ্ট পূরণ করে মানুষের ভালোবাসা।

রিনা খান বলেন, বাইরে বের হলে মানুষ আমার বিভিন্ন চরিত্র নিয়ে কথা বলে। শুনেছি, অনেক ফ্যামিলিতে বলা হয় রিনার মতো কূট চাল দিচ্ছে উনি। সেলফি তোলার ধুম পড়ে যায়। আমি মনে করি এটা আমার কর্মের সার্থকতা।

আপনার দিন কাটে কীভাবে? এমন প্রশ্নে রিনা খান বলেন, সকালে উঠে গাছে পানি দেই, নাতির সাথে খেলা করি। নামাজ পড়ি। ঘর গোছাই, বিকেলে হাঁটতে বের হই। আমি স্বাচ্ছন্দ্যে থাকার চেষ্টা করি।

মানুষের কাছে রিনা খান নামে পরিচিতি পেলেও তার আসল নাম সেলিমা সুলতানা। পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকের জন্য টেনশন। এই বুঝি কোনো কূটচাল দিয়ে সর্বনাশ করলেন কারও।

তবে ব্যক্তিজীবনে রিনা খান অন্য মানুষ। তার সঙ্গে দীর্ঘ আলাপে বোঝা গেল, আর দশটা মানুষের মতোই তিনি সাদামাটা এক জীবনযাবন করে। শান্ত, নিভৃতচারী কিন্তু মিশুক। একজন আদর্শ মা, সুগৃহিণী।

Tags: অভিনয়গাজীপুরঢালিউডপরিচালক সমিতিপিকনিকবলিউডরিনা খানলিড বিনোদনসিনেমা
Previous Post

আটকে পড়া তিন নভোচারীকে উদ্ধারে মহাকাশযান পাঠিয়েছে রাশিয়া

Next Post

‘যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা’ বইয়ের মোড়ক উন্মোচন

Next Post
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, পেছনে নিরাপত্তা কর্মী।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT