চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য অধিকার আইন সংশোধনে ‘তথ্য অধিকার ফোরাম’এর ৬ দফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:21 অপরাহ্ন 25, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: তথ্য অধিকার ফোরাম

ছবি: তথ্য অধিকার ফোরাম

তথ্য অধিকার আইন, ২০০৯ সংশোধনে ছয় দফা দাবি জানিয়েছে ‘তথ্য অধিকার ফোরাম’। দাবিগুলোর মধ্যে তথ্য কমিশনার নিয়োগে সময়সীমা নির্ধারণ, নথি পরিচালনাকারী কর্মকর্তার পরিচয় স্পষ্ট করা এবং তথ্য কমিশনের কাঠামো ও ক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোরাম এসব দাবি তুলে ধরে। তারা বলেছে, আইনটির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে জরুরি সংশোধনের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ সংশোধনী প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যের সংজ্ঞায় নোট সিট অন্তর্ভুক্ত করা জরুরি। নথির নোট সিট পর্যালোচনার মাধ্যমেই কোন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোন কর্মকর্তা বা কর্মচারী কী ভূমিকা রেখেছেন, তা স্পষ্টভাবে বোঝা যায়। তাই আইনটির ২(চ) উপ-ধারায় তথ্যের সংজ্ঞার মধ্যে নোট সিট যুক্ত করার দাবি জানানো হয়েছে।

কর্তৃপক্ষের আওতা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে ফোরাম। সংবিধিবদ্ধ সংস্থার পাশাপাশি সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার সংস্থাকেও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সরকারের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করা বেসরকারি সংস্থা, লাইসেন্স বা অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান এবং নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলকেও তথ্য অধিকার আইনের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

তথ্য কমিশনের নামের ক্ষেত্রে ধারা ১১(১)-এ ‘তথ্য কমিশন’-এর পরে ‘বাংলাদেশ’ শব্দ যুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি। এছাড়া প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদ শূন্য হলে সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নিয়োগ নিশ্চিত করতে নতুন উপধারা সংযোজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

তথ্য কমিশনারদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধার বিষয়েও সংশোধনী চাওয়া হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক ও সুবিধা যথাক্রমে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের অনুরূপ নির্ধারণের দাবি জানানো হয়েছে।

জবাবদিহি নিশ্চিত করতে জরিমানার বিধান জোরদারের কথাও বলা হয়েছে। আপিল কর্তৃপক্ষের বিরুদ্ধে যুক্তিসংগত কারণ ছাড়া তথ্য প্রদান বা আপিল গ্রহণে অস্বীকৃতি জানালে তাদেরও শাস্তির আওতায় আনার প্রস্তাব দিয়েছে তথ্য অধিকার ফোরাম।

সংগঠনটির মতে, আইনের মূল উদ্দেশ্য বাস্তবায়নে শুধু জরুরি প্রস্তাব নয়, সব দাবিই বিবেচনায় নিয়ে তথ্য অধিকার আইন, ২০০৯-এর একটি পূর্ণাঙ্গ সংশোধনী প্রয়োজন।

Tags: ৬ দফাতথ্য অধিকার ফোরাম
Previous Post

মাত্র ৫৪ বছর বয়সেই চলে গেলেন গায়ক অভিজিৎ মজুমদার

Next Post

বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও হাভাস গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

Next Post
ছবি: বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও হাভাস গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর।

বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও হাভাস গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি: সংগৃহীত

যশোরে বন্দি সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT