চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিকোকে সম্মান জানাতে শিরোপা উদযাপন করবে না পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 অপরাহ্ন 01, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির গোলরক্ষক কিলিয়ান এমবাপ্পে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোড়া থেকে পড়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন পিএসজি গোলরক্ষক সার্জিও রিকো। তার শারীরিক অবস্থা নিয়ে রয়েছে শঙ্কা। দলের একজন সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণে লিগ শিরোপা উদযাপন করবে না ফরাসি ক্লাবটি। পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের এমন জানিয়েছেন। 

সম্প্রতি লিগ টাইটেল জিতেছে পিএসজি। শিরোপা জয়ের পর খেলোয়াড়দের ঘুরতে যাওয়ার অনুমতি দেয় ক্লাবটি। স্প্যানিশ গোলরক্ষক যান সেভিয়ায়। সেখানে ঘোড়ায় চড়তে গিয়ে আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে স্পেনের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা নিচ্ছেন ২৯ বর্ষী গোলরক্ষক।

দুর্ঘটনার সময় উপস্থিত থাকা রিকোর সঙ্গীরা জানিয়েছেন, পালাতে থাকা একটি ঘোড়া তার ঘাড়ে ও মাথায় আঘাত করেছে। তার শারীরিক অবস্থা শঙ্কাজনক, বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রোববার দুর্ঘটনার বিষয়টি জানতে পারে পিএসজি। বিবৃতিতে ক্লাবটি গোলরক্ষকের পাশে থাকার কথা জানায়। রিকোর প্রতি সম্মান জানাতে লিগ শিরোপা উদযাপন করবে না জানায়। এমনকি বার্ষিক গালা ডিনারও বাতিল করেছে ফরাসি জায়ান্ট দলটি।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রিকো’র বিষয়ে পিএসজি কোচ গালতিয়ের বলেছেন, ‘এটি খুব কঠিন সপ্তাহ ছিল। আমরা শনিবার শিরোপা জিতেছি। রোববার তার খবর শুনে বড় আঘাত পেয়েছি। যে কারণে আমরা সকলেই প্রভাবিত, আমরা অনুশীলনে মন বসাতে পারছি না। সার্জিও, তার মা, তার স্ত্রী এবং তার ঘনিষ্ঠদের কাছে ভালোবাসা এবং শক্তির বার্তা পাঠাতে সবাই একসাথে আছি।’

‘আমাদের ইতিবাচক আশা থাকতে হবে। আমাদের শক্তি সার্জিওকে পাঠাতে হবে, যিনি লড়াই করছেন। আমাদের জীবনে ওষুধে বিশ্বাস করতে হবে। শিরোপা উদযাপনের পরিবর্তে শনিবারের ম্যাচে চূড়ান্ত বাঁশি বাজলে পিএসজি খেলোয়াড় এবং কর্মীরা তাদের সতীর্থকে সমর্থনের বার্তা পাঠাবে।’

Tags: গালতিয়েরপিএসজিরিকোলিড স্পোর্টসসেভিয়াস্পেন
Previous Post

সপরিবারে বাড়ি যাওয়া হলো না তার

Next Post

এলএনজি ক্রয়ে কাতার এনার্জির সাথে পেট্রোবাংলার চুক্তি সাক্ষর

Next Post
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাতার এনার্জি ও পেট্রোবাংলার কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

এলএনজি ক্রয়ে কাতার এনার্জির সাথে পেট্রোবাংলার চুক্তি সাক্ষর

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেট: যেসব পণ্যের দাম বাড়ছে-কমছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT