চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালসহ নিত্যপণ্যের দাম নিয়ে কারসাজি বন্ধ হোক

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:22 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2022
in সম্পাদকীয়
A A
বস্তাবন্দী চালের পাত্র ও চালের পাত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বেড়েছে। তবে বাংলাদেশে মুদ্রাস্ফীতির চেয়েও ভয়াবহ আকার ধারণ করছে কারসাজি। কতিপয় অসাধু ব্যবসায়ী চক্রের অতি মুনাফালোভী মানসিকতার কারণে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। সর্বশেষ দিনাজপুরে আবারও চালের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, দিনাজপুরে চালের বাজার অস্থিতিশীল হয়ে বেড়েছে সব ধরনের চালের দাম। খুচরা ও পাইকারি বাজারে প্রায় সব রকম চালে কেজি প্রতি বেড়েছে ২ টাকা থেকে ৩ টাকা। বেড়েছে ধানেরও দাম। এক সমপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতিবস্তা ধানের দাম বেড়েছে দেড়’শ থেকে থেকে দুই’শ টাকা।

এছাড়া মিনিকেট নামে কোনো ধানের জাত না থাকলেও চাল ব্যবসায়ীরা মিনিকেট নাম দিয়ে বেশি দামে বিক্রি করছে। এ বিষয়টি নিয়ে কারসাজি হচ্ছে কিনা সেটা সন্দেহের তালিকায় রয়েছে সংশ্লিষ্টদের। এজন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলো প্যাকেটজাত পণ্যে বেশি লাভ করছে কিনা, পণ্যের দাম ঠিক করার বিষয়েও সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের সাথে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মিনিকেট চালের নামে ভোক্তাদের সাথে প্রতারণা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হবে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সরকার ও গোয়েন্দা সংস্থার পুরোপুরি নজরে আছে বলে জানিয়েছে অধিদপ্তর।

অন্যদিকে চ্যানেল আইয়ের আরেকটি প্রতিবেদনে জানা যায়, বরিশাল ও চাঁদপুরের ইলিশ রপ্তানি হচ্ছে ভারতে। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, বাজারে ইলিশের প্রচুর সরবরাহ থাকলেও দাম নাগালের বাইরে। চাঁদপুর মাছ ব্যবসায়ি সমিতি বলছে, ভারতে রপ্তানি করায় স্থানীয় বাজারে ইলিশের দাম কমছে না।

শুধু চাল বা ইলিশ নয়, ডলার থেকে শুরু করে বলতে গেলে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দাম বাড়ানো হয়নি। সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মাঝেমধ্যে অভিযান চালালেও দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারছে না। সরকারের একার পক্ষে এটা সম্ভবও নয়। সেজন্য সরকারের পাশাপাশি সবার সদিচ্ছা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকলে দ্রব্যমূল্যের কারসাজি বন্ধ করা দুঃসাধ্য ব্যাপার। তবে সেই দুঃসাধ্যকে সাধন করতেই হবে। সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: চালের দামনিত্যপণ্যের দামসম্পাদনা পর্ষদ
Previous Post

টানা দিয়া পেন্ট পরা অর্থনীতিবিদদের কথা পত্রিকা বড় করে ছাপায়: তথ্যমন্ত্রী

Next Post

শিগগিরই আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে বিএনপি

Next Post
বিএনপি আন্দোলনের রূপরেখা ঘোষণা করতে পারেন, শিগগিরই সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিগগিরই আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে বিএনপি

প্রধানমন্ত্রী ব্রিটিশ রানির শেষকৃত্যে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ রানির শেষকৃত্যে যুক্তরাজ্যে যাবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT