বাজারে চালের দাম কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। দুই সপ্তাহের ব্যবধানে এলাচের দাম বেড়েছে কেজিতে দেড় হাজার টাকার বেশি। শীতকালীন সবজী ও পেঁয়াজের দাম রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। চালের দাম বৃদ্ধিতে অসন্তোষ ক্রেতাদের, আর সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা।








