চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিল জব্দ করা চালের ডিলার বাবুল

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
4:46 অপরাহ্ন 20, জানুয়ারি 2023
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর জন্য উপযুক্ত, সাংবাদিকের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক অভিজিৎ (বায়ে), ডিলার বাবুল (ডানে)

টাঙ্গাইলের ভূঞাপুরে ডিলারের গোডাউন থেকে সরকারি চাল জব্দ করার ঘটনার সংবাদ প্রকাশ করায় অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোস্টের সাংবাদিক অভিজিৎ ঘোষকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

শুক্রবার ২০ জানুয়ারি সকালে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয় চালের ডিলার বাবুল। সে উপজেলার কুঠিবয়ড়া এলাকার আকবর হোসেনের ছেলে।

এ ঘটনায় সাংবাদিক অভিজিৎ ঘোষ বাদী হয়ে ডিলার বাবুলকে আসামি করে ভূঞাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় চালের ডিলার বাবুলকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তি দাবী করেছে সাংবাদিক সমাজ।

অভিযোগে জানা যায়, উপজেলার কুঠিবয়ড়ার চালের ডিলার বাবুল ধুবলিয়া এলাকায় গোডাউন ভাড়া নিয়ে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে কেনা-বেচার করতো। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর (ওএমএস) ২০০ বস্তা চাল উদ্ধার করে জব্দ করে। পরে সরকারি চাল জব্দ করা নিয়ে সাংবাদিক অভিজিৎ ঘোষ অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোস্টে কর্তৃপক্ষ ও স্থানীয় চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে সচিত্র সংবাদ প্রকাশ করে।

এতে ক্ষিপ্ত হয়ে চালের ডিলার বাবুল ওই সাংবাদিককে তার ব্যবহৃত মোবাইলে অকথ্যভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এতে নিরাপত্তাহীনতায় সাংবাদিক অভিজিৎ ঘোষ চালের ডিলার বাবুলকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক অভিজিৎ ঘোষ জানান, চাল জব্দ করার সময় উপস্থিত না থাকলেও সহকর্মী ও স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে সচিত্র সংবাদ প্রকাশ করি। এতে নিউজ প্রকাশ হওয়ার পরই ক্ষিপ্ত হয়ে বাবুল মোবাইলে প্রাণনাশের হুমকি দেয়। মোবাইলে সে বলে, সংবাদ প্রকাশ করে ডিলারের ক্ষতি করায় যেখানে সে আমাকে পাবে সেখানেই কুপিয়ে হত্যা করবে বলে বারবার হুমকি দেয়। এতে নিরাপত্তাহীনতায় ভুগছি। পরে থানায় গিয়ে আইনের আশ্রয় নিয়েছি।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, প্রাণনাশের হুমকি ঘটনায় ওই সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দিয়েছে। দ্রুতই দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

Previous Post

দেশে এখনও রঙে উচ্চ মাত্রার সীসা ব্যবহার

Next Post

প্রসাবকাণ্ডে শাস্তির মুখে এয়ার ইন্ডিয়া

Next Post
এয়ার ইন্ডিয়া এর একটি বিমান আকাশে উড্ডয়ন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রসাবকাণ্ডে শাস্তির মুখে এয়ার ইন্ডিয়া

চাঁদপুরে ২৫টি ঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে ২৫টি ঘর পুড়ে ছাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT