চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর পেল রিয়াজ-মমর ‘রেডিও’, মুক্তি মার্চেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
পদ্মানদীর পাড়ে দুই ব্যক্তি শুটিং সেটে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রেডিও’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও মম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘রেডিও’ সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। আগামী মার্চেই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালিত অনন্য মামুন। 

বৃহস্পতিবার বিকেলে ‘রেডিও’ আনকাট সেন্সর লাভ করেন। পরিচালক অনন্য মামুন বলেন, ‘রেডিও’ দেখে সেন্সরবোর্ড থেকে ফোন করে প্রশংসা করেছে। মার্চে সিনেমাটি সিনেমা হলে মুক্তি দিতে চাই। তিনি বলেন, এই সিনেমা ঘিরে আমার অনেক স্বপ্ন। বিশ্বের নামকরা ফেস্টিভ্যালেও পাঠাবো।

১৯৭১ সালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে গোটা বাঙালি জেগে উঠেছিল। পরিচালক বলেন, সেই ভাষণটি কীভাবে ছড়িয়ে পড়ে এবং সারাদেশে প্রভাব ফেলে এটা অনেকেই জানেন না। রেডিও দিয়ে জানাতে চাই, জাতি হিসেবে কতটা প্রতিকূলতার মধ্যেই কতটা লড়াই সংগ্রাম করে দেশ স্বাধীন হয়েছিল।

‘রেডিও’তে অভিনয় করছেন রিয়াজ, জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায়, ইলমা হাসিনসহ অনেকে।

পরিচালক বলেন, মুক্তিযুদ্ধ এমন এক ক্যানভাস হাজারও গল্প নিয়ে ছবি বানালেও কনসেপ্ট শেষ হবে না। এই গল্পে মুক্তিযুদ্ধ থাকবে কিন্তু অন্য সাবজেক্ট তুলে ধরবো।

‘নবাব এল.এল.বি’ খ্যাত পরিচালক অনন্য মামুন বলেন, যুদ্ধের বিজয়ের নিশানটা ৭ মার্চে জাতির পিতার ভাষণ থেকেই শুরু হয়। এই ভাষণের পর দেশের মানুষ স্বপ্ন দেখেছিল বাংলাদেশ হয়তো স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হবে। তখন এই ভাষণ সারাদেশের মানুষ শুনতে পেয়েছিল রেডিও’র মাধ্যমে। কারণ রেডিও ছাড়া দেশে এই কথাগুলো ছড়িয়ে পড়ার কোনো প্রচার মাধ্যম ছিল না।

পরিচালকের কথা, যুদ্ধের আগে ‘রেডিও’ যুদ্ধ সংগঠিত করতে যে ভূমিকা রেখেছিল তাই উপজীব্য করে ‘রেডিও’ নির্মিত হয়েছে।

Tags: অনন্য মামুনজাকিয়া বারী মমরেডিওলিড বিনোদন
Previous Post

বিপিএল মাতানো হৃদয় ইংল্যান্ড সিরিজের দলে

Next Post

ভারতে বিবিসি কার্যালয়ে তল্লাশির নিন্দা আর্টিকেল নাইনটিনের

Next Post
বিবিসি ওয়ার্ল্ড নিউজের ভবনের ছবি, বন্ধের প্রতিবাদে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বিবিসি কার্যালয়ে তল্লাশির নিন্দা আর্টিকেল নাইনটিনের

ছাত্রী নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্যাম্পাসে বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবি’তে ছাত্রী নির্যাতন: তদন্ত কমিটি করে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT