চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তহীন তিন বছর, শোক কাটেনি রিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 14, জুন 2023
in বিনোদন
A A
দুটি যুবক-যুবতী পাহাড়ে বসে হাসি-খুশি মুহূর্ত উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখতে দেখতে তিন বছর পার হয়ে গেল বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে হারানোর। বলিউডের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন এই তারকা। যাকে হারানোর শোক আজও ভুলতে পারেনি তার লাখো ভক্তরা।

ঠিক তেমনি সুশান্তকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি প্রেমিকা রিয়া চক্রবর্তীও। আর তাইতো সুশান্তের বিদায়ের দিনে রিয়া তাকে জানালেন, অটুট ভালোবাসা।

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সুশান্তের সঙ্গে কাটানো ভালোবাসাময় একটি ছোট্ট ভিডিও শেয়ার করেন রিয়া। যার সঙ্গে অভিনেত্রী জুড়ে দেন পিঙ্ক ফ্লয়েডের ‘উইশ ইউ ওয়্যার হেয়ার’ গানটির কিছু অংশ। সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন একটি হার্ট এবং ইনফিনিটি ইমোজি।

রিয়ার শেয়ার করা পোস্টেও সুশান্তকে ভালোবাসা জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীদের অনেকেই। একজন লিখেছেন,‘আপনি সবচেয়ে শক্তিশালী’। আরেকজন লিখেছেন, ‘তিনি এখনও আমাদের হৃদয়ে বেঁচে আছেন’।

এছাড়াও সুশান্তের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল হ্যান্ডেলে শোক ও স্মৃতিচারণ করছেন সহশিল্পী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা। একই সাথে বিষাদময় এমন দিনে আরও বিষাদপূর্ণ বয়ান দিয়েছেন সুশান্তের বোন শ্বেতা সিং।

সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘ভালোবাসি তোমাকে ভাই, তোমার বুদ্ধিমত্তাকে সেলাম। প্রতিটা মুহূর্তে তোমাকে মিস করি। আমি জানি তুমি আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছো।’

৩ বছর আগে আজকের দিনে বান্দ্রার কার্টার রোডের অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সুশান্তকে। হত্যা নাকি আত্মহত্যা সেই রহস্য নিয়ে আজও চুপ সিবিআই। তদন্ত চলছেই।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: প্রেমিকাবলিউডরিয়া চক্রবর্তীসিনেমাসুশান্ত সিং রাজপুত
Previous Post

আল কায়েদার হাতে অপহৃত বাংলাদেশি জাতিসংঘ কর্মীর ভিডিও প্রকাশ

Next Post

দুইশ পেরোনো জুটিতে শান্ত-জয়ের রেকর্ড

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইশ পেরোনো জুটিতে শান্ত-জয়ের রেকর্ড

প্রফুল্ল হাস্যোজ্জ্বল ব্যক্তি, পটভূমিতে সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

হানিমুনে গিয়ে স্ত্রীসহ ডুব সাঁতারে স্বামীর মৃত্যু, চুরি হলো গাড়ি-ফোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT