চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতসন্ধ্যা ও সংবর্ধনা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
2:11 অপরাহ্ন 23, জুন 2024
in প্রবাস সংবাদ
A A
রেজওয়ানা চৌধুরীর একক সংগীত পরিবেশনা ও সংবর্ধনা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে কানাডার ক্যালগেরির এসটি ডেভিড ইউনাইটেড চার্চে উৎসবমুখর ও বর্ণিল আয়োজনে ‘আমরা সবাই’ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পদ্মশ্রী পদকপ্রাপ্ত উপমহাদেশের বরেণ্য সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতসন্ধ্যা ও সংবর্ধনা।

বরফাচ্ছন্ন কানাডা বছরের এই সময়টাতে প্রকৃতি ভিন্ন অবয়বে নতুন চেহারায় জেগে উঠলেও প্রকৃতিতে বিরাজ করে চাঞ্চল্য আর অস্থিরতার আমেজ। চারদিকে গাছগাছালিতে নতুন রূপ। এমনি এক পরিবেশে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা কণ্ঠে ধরলেন রবীন্দ্রনাথের গান, ক্যালগেরির এসটি ডেভিড ইউনাইটেড চার্চ কেঁপে উঠলো, নড়ে উঠলো, নেচে উঠলো বন্যার কণ্ঠে। সুর ও বাণীর মালা দিয়ে বাঁধলেন শ্রোতাভর্তি দর্শকদের।

বহু সম্প্রদায়ের দেশ কানাডায় দিনটি গতানুগতিক মনে হলেও প্রবাসী বাঙালিদের কাছে ছিল সম্পূর্ণ আলাদা, আবেগ-অনুভূতি-উচ্ছ্বাসে ভরে ওঠা মাধুর্যমণ্ডিত একটি সন্ধ্যা, যেন নিজেকে রবীন্দ্রনাথের ভালোবাসায় সমর্পিত ও উদ্ভাসিত করা।

কর্মময় একঘেঁয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা সুরে ও বাণীর মালায় ছুঁয়েছিলেন একে অপরের। প্রবাসের মাটিতে প্রবাসীরা শিল্পীর বিভিন্ন গানের সুরে হারিয়ে খোঁজে ফিরে শৈশবের সেই দিনগুলোকে।

এসটি ডেভিড ইউনাইটেড চার্চে উৎসবমুখর ও বর্ণিল আয়োজনে সংগীতপ্রেমী নারী-পুরুষের পদচারণায় হৃদয় মন ভরে উঠেছিল অন্যরকম এক আবেগ ভালোবাসার মিলনমেলায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মানেই এক মোহের মাঝে আটকে যাওয়া, যে মোহ জীবনের নানা রঙের সাথে পরিচিত করিয়ে দেয় নানা ঢঙে, নানা ছন্দে, নানা সুর ও বর্ণে। রবীন্দ্র সংগীতসন্ধ্যা প্রবাসীদের মাঝে মাতৃভূমি এবং বাঙালির সাংস্কৃতিক চর্চার ধারাকে আরও সমৃদ্ধ করবে, এমন আশা আয়োজকদের।

অনুভূতি প্রকাশ করে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘আমরা সবাই’ আয়োজিত একক সঙ্গীত সন্ধ্যার এই আয়োজনে প্রবাসীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখে আমি অভিভূত। ক্যালগেরির প্রবাসী বাঙালিদের দেশপ্রেম ও সংস্কৃতির প্রতি যে ভালোবাসা তা গভীরভাবে লক্ষ্য করেছি। আশা করি ভবিষ্যতেও এই চর্চা অব্যাহত থাকবে এবং আমাদের নতুন প্রজন্মের হাতে রবীন্দ্রনাথের যা কিছু রচনা, যা কিছু সৃষ্টি ভালো অনুবাদের মাধ্যমে তা তুলে দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশিষ্ট নাট্যজন জামাল উদ্দিন হোসেন বলেন, দেশে-বিদেশে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখতে রেজাওয়ানা চৌধুরী বন্যার রয়েছে অসামান্য অবদান। সম্প্রতি তিনি ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী পদক পেয়ে আমাদের দেশের সুনামকে বাড়িয়ে তুলেছেন, তার এই প্রাপ্তি আমাদেরকে সম্মানিত করেছে। আমরা খুবই গর্বিত।

ক্যালগেরির আমরা সবাই সংগঠনের সভাপতি রুপক দত্ত বলেন, রবীন্দ্রনাথের মৃত্যুর এতদিন পেরিয়ে গেলেও তার সাহিত্যকর্ম আজও স্বমহিমায় ভাস্বর। আজও আমাদের বাঙালি জীবনের বিভিন্ন ক্ষেত্রকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে বিশ্বকবির সাহিত্যকর্ম।

সংগঠনের সহ-সভাপতি জয়ন্ত বসু বলেন, উপমহাদেশের রবীন্দ্রসংগীতের উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত ও কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে আমরা সংবর্ধনা দিতে পেরে খুবই আনন্দিত এবং নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি।

ভারতের সর্বোচ্চ চতুর্থ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পদক প্রাপ্ত হবার পর এটি তার প্রথম কানাডা সফর। এর আগেও তিনি কানাডার ক্যালগেরিতে এসেছেন।

Tags: একক সংগীতসন্ধ্যাকানাডার ক্যালগেরিপ্রবাসী বাঙালিরেজওয়ানা চৌধুরী বন্যাসংবর্ধনা
Previous Post

তিন দিনে দুই হ্যাটট্রিক, এবার ‘ভোলেননি’ কামিন্স

Next Post

সেনাপ্রধান হিসেবে লে. জেনারেল ওয়াকার-উজ-জামানের দায়িত্বগ্রহণ

Next Post
বাংলাদেশ সেনাপ্রধান লে. জেনারেল ওয়াকার-উজ-জামান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধান হিসেবে লে. জেনারেল ওয়াকার-উজ-জামানের দায়িত্বগ্রহণ

রেজওয়ানা চৌধুরীর সংগীতসন্ধ্যার সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউজিসি’র পুরস্কার পেল শাহজালাল বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT