চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ জুন কানাডায় রেজওয়ানা চৌধুরী বন্যার সংবর্ধনা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
9:30 পূর্বাহ্ন 13, জুন 2024
in প্রবাস সংবাদ
A A
রেজওয়ানা চৌধুরী বন্যার সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরির এসটি ডেভিড ইউনাইটেড চার্চে উৎসবমুখর ও বর্ণিল আয়োজনে ‘আমরা সবাই’ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের `পদ্মশ্রী’ পদকপ্রাপ্ত উপমহাদেশের বরেণ্য সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতসন্ধ্যা ও সংবর্ধনা।

এ উপলক্ষে ‘আমরা সবাই’ সংগঠনটি ক্যালগেরির উৎসব সুইটস রেস্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রুপক দত্ত, সহ-সভাপতি জয়ন্ত বসু, উপদেষ্টা গোপাল সেন, অনিন্দ্য পাল, অয়ন চন্দসহ অন্যরা। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জয়ন্ত বসু।

সংগঠনের সভাপতি রূপক দত্ত বলেন, উপমহাদেশের রবীন্দ্রসংগীতের উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত ও কিংবদন্তি এই শিল্পীকে আমরা আগামী ২২ জুন সংবর্ধনা দিতে যাচ্ছি। এছাড়াও ঐদিন সন্ধ্যায় একক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে। স্মৃতিমধুর ও আনন্দঘন মুহূর্তকে সুরের মূর্ছনায় মাতিয়ে রাখবেন শিল্পী তার গান ও নিজস্ব অবয়বে। আমরা আশা করছি ইউনাইটেড চার্চ পরিণত হবে একখণ্ড বাংলাদেশে। ইতিমধ্যেই আমরা প্রবাসী বাঙালিদের ব্যাপক সাড়া পেয়েছি। অনুষ্ঠানে সবাইকে আসার আমন্ত্রণও জানান তিনি।

ভারতের সর্বোচ্চ চতুর্থ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পদকপ্রাপ্ত পাওয়ার পর এটি তার প্রথম কানাডা সফর। এর আগেও তিনি কানাডার ক্যালগেরিতে এসেছেন।

Tags: একক সংগীতসন্ধ্যাকানাডার ক্যালগেরিরেজওয়ানা চৌধুরী বন্য
Previous Post

নতুন প্রযুক্তিতে কোরবানির পশুর হাটের নিরাপত্তা

Next Post

‘আমি ফুটবল ছাড়তে প্রস্তুত নই’

Next Post
ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন, বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি ফুটবল ছাড়তে প্রস্তুত নই’

বৃষ্টির জন্য অন্ধকার আকাশ ও ঝড়ের পূর্বাভাসের মেঘ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT