চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দুই ঘণ্টা গাইলেন বন্যা, শ্রোতা-দর্শকের মুগ্ধতা

‘ইস্ট মিটস ওয়েস্ট’-নামে বিশেষ এই সংগীত আয়োজনে অংশ নেন রেজওয়ানা চৌধুরী বন্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 18, জানুয়ারি 2026
in বিনোদন
A A

রবীন্দ্রসংগীতের আবেশে আবারও কলকাতার শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেলেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ‘ইস্ট মিটস ওয়েস্ট’ শিরোনামের বিশেষ এই সংগীত আয়োজনে প্রায় দুই ঘণ্টা ধরে তিনি গানে গানে তৈরি করেন আবেগঘন এক সুরের বন্ধন।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কলকাতার ঐতিহ্যবাহী বিবেকানন্দ মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজন ঘিরে শুরু থেকেই ছিল দর্শক–শ্রোতার বাড়তি আগ্রহ।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, মিলনায়তনের নির্ধারিত আসনসংখ্যার বাইরেও বিপুলসংখ্যক শ্রোতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শেষ পর্যন্ত তারা মনোযোগ দিয়ে পুরো পরিবেশনা উপভোগ করেন।

অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা মোট ১৯টি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। নিজের বাছাই করা গানগুলোর পাশাপাশি শ্রোতাদের অনুরোধেও বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে তিনি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠান শেষে অনুভূতির কথা জানিয়ে বন্যা বলেন, “দীর্ঘ বিরতির পর কলকাতায় গেয়ে যে সাড়া পেলাম, তা আমার জন্য ভীষণ অনুপ্রেরণার।”

এবারের আয়োজনে সংগীতায়োজনেও ছিল ব্যতিক্রমী ছোঁয়া। পিয়ানোর সঙ্গে অন্যান্য বাদ্যযন্ত্রের সমন্বয়ে পরিবেশিত গানগুলো রবীন্দ্রসংগীতের চিরচেনা সুরে যোগ করে ভিন্নমাত্রা। এতে শ্রোতারা নতুন এক অনুভূতির মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান উপভোগ করেন।

‘সকাতরে ওই কাঁদিছে সকলে’ গান দিয়ে শুরু হওয়া এই সংগীতসন্ধ্যা শেষ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গান ‘চিনি গো চিনি তোমারে’ দিয়ে। রবীন্দ্রনাথের গানের মাধ্যমে পূর্ব ও পশ্চিমের সাংস্কৃতিক সেতুবন্ধনের বার্তা তুলে ধরে ‘ইস্ট মিটস ওয়েস্ট’ আয়োজনটি শেষ পর্যন্ত রূপ নেয় এক স্মরণীয় সংগীতসন্ধ্যায়- এমনটাই জানান আয়োজকরা।

Tags: কলকাতাগানবন্যারবীন্দ্রসংগীতরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদন
Previous Post

ঈসাখিলের সেঞ্চুরির জবাবে ঝড়ো সেঞ্চুরিতেই জয় আনলেন হৃদয়

Next Post

ইসি ভবনের সামনে বিজিবি মোতায়েন

Next Post

ইসি ভবনের সামনে বিজিবি মোতায়েন

জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনামসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT