চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যাকে সংবর্ধনা দিলো সংগীত সংগঠন সমন্বয় পরিষদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সদস্যরা বন্যাকে সংবর্ধনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’-তে ভূষিত হওয়ায় বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সংগঠক এবং বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সহ-সভাপতি ড. রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ।

এ অনন্য অর্জনের জন্য ০৩ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ড. রেজওয়ানা চৌধুরী বন্যা-কে সংবর্ধনা দেয় বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন, মঞ্চসারথী আতাউর রহমান।

সংগীত সংগঠন সমন্বয় পরিষদ বন্যা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিলনায়তনে উপস্থিত হওয়ার পর “আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে” গানটি সমবেত কণ্ঠে গেয়ে রেজওয়ানা চৌধুরী বন্যাকে ভেতরে নিয়ে যান সংগীত সংগঠন সমন্বয় পরিষদের শিল্পীরা। এরপর “তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে” এবং “আনন্দলোকে মঙ্গলালোকে” গান দুটির সাথে দলীয় পরিবেশনার মধ্য দিয়ে শিল্পীকে মঞ্চে নিয়ে যান ‘স্পন্দন’-এর নৃত্যশিল্পীরা।

‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত ড. রেজওয়ানা চৌধুরী বন্যা-কে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি মাহমুদ সেলিম। এছাড়া, আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সহ-সভাপতি ড. বিশ্বজিৎ রায় এবং বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র শীল।

অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করেন সুরের ধারা-এর শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী স্বাতী সরকার, মহাদেব ঘোষ, খন্দকার খায়রুজ্জামান কাইউম, পীযুষ বড়ুয়া এবং অঞ্জনা সরকার মনি।

Tags: পদ্মশ্রীরবীন্দ্রসঙ্গীতরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনসংবর্ধনা
Previous Post

‘শৈত্যসংক্রান্তি’র আমেজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Next Post

শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা

Next Post
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি, মুসল্লিরা দোয়া করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা

বাংলাদেশের রাজধানী ঢাকায় হুথিদের অবস্থানে বিমান হামলার প্রতিবাদে বিশাল জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

হুথিদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT