চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেজওয়ানা চৌধুরী বন্যাকে চ্যানেল আইয়ে লাল গালিচা সংবর্ধনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:30 অপরাহ্ন 28, জানুয়ারি 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর লাল গালিচায় রেজওয়ানা চৌধুরী বন্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

খ্যাতনামা রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদকের জন্য মনোনীত হয়েছেন। শিল্পীর এই অর্জন উদযাপনের জন্য রবিবার চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘তারকা কথন’ এ বিশেষ পর্বের আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গুণী শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে চ্যানেল আই কার্যালয়ে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। সুরের ধারার শিক্ষার্থী-শিল্পীদের গানে বরণ করে নেয়া হয় তাকে। হাতে তুলে দেয়া হয় ফুলের তোড়া। পরিয়ে দেয়া হয় লাল-সবুজ উত্তরীয়।

এরপর তারকা কথনের স্টুডিওতে রেজওয়ানা চৌধুরী বন্যা জানান গান নিয়ে পথ চলার কথা। শিল্পীর সঙ্গে ছিলেন শিল্পী শামা রহমান। উপস্থাপনা করেছেন দীপ্তি চৌধুরী। অনুষ্ঠানটির প্রযোজক অনন্যা রুমা।

শিল্পী জানান, বুদ্ধি হওয়ার পর থেকেই রবীন্দ্রনাথের সাথে তার পরিচয়। পড়তেন কবিতা। শিল্পীর মামাও রবীন্দ্র সংগীত গাইতেন। যখন গান শিখতে শুরু করতেন, তখনও জানতেন না রবীন্দ্র সংগীতটাকে পেশা হিসেবে নেবেন। পরে ১৯৭৪-এ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর স্কলারশিপের জন্য আবেদন করাই তার জীবনের মোড় ঘুড়িয়ে দিয়েছে বলে জানান শিল্পী।

শিল্পী জানান, যত সময় যাচ্ছে তত রবীন্দ্র সংগীতের প্রতি টান বাড়ছে তার। যে কোনো সংকটে, সম্পদে, দ্বিধা-দ্বন্দ্বে রবীন্দ্রনাথেই আশ্রয় খোঁজেন তিনি। প্রতিনিয়ত নতুন নতুনভাবে আবিষ্কার করেন। এই আবিষ্কারের মধ্য দিনে আরও বেশি কাছের মনে হয় তার।

রবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসারে ১৯৯২ সালে গড়ে তোলেন গানের স্কুল ‘সুরের ধারা’। সেই সময় স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী ও শিক্ষিকা কণিকা বন্দ্যোপাধ্যায় তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন।

রেজওয়ানা চৌধুরী বন্যাকে শুভেচ্ছা জানিয়ে শামা রহমান বলেন, ‘আমি অনেক সম্মানিত বোধ করছি। আমাদের দেশের গৌরব। অন্য দেশ থেকে এত বড় একটি স্বীকৃতি পাওয়া অনেক বড় গৌরবের এবং তার এটি প্রাপ্য।’

রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, ‘পদ্মশ্রী’ পদকের জন্য মনোনীত হওয়ার পর শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। বিশিষ্টজন থেকে শুরু করে সাধারণ মানুষ তাকে ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন। মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসাটাই তার প্রাপ্তি।

অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে ফোন করেছেন সাহিত্যিক আনিসুল হক। কলকাতা থেকে ফোন করেছিলেন লেখিকা রূপা সেনগুপ্ত।

অনুষ্ঠানের শেষে রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এবং কেক কেটে শুভেচ্ছা জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এসময় শাইখ সিরাজ বলেন, ‘এটি বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন।’

সংগীত জীবনে দুই বাংলায় প্রায় দুই শতাধিক অ্যালবাম প্রকাশ করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। বর্ণাঢ্য জীবনে তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার। ২০১৬ সালে পেয়েছেন স্বাধীনতা পদক, ২০১৭ সালে ভারত সরকার তাকে ‘বঙ্গভূষণ’ পদক দিয়ে সম্মানিত করে।

Tags: চ্যানেল আইতারকা কথনপদ্মশ্রীরেজওয়ানা চৌধুরী বন্যালাল গালিচালিড বিনোদন
Previous Post

ভিসির আশ্বাসে ভাসানী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

Next Post

কুয়েতে শীত-বৃষ্টির জন্য মসজিদে মসজিদে প্রার্থনা

Next Post
কুয়েতের আকাশের নিচে আধুনিক শহর ও সমুদ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে শীত-বৃষ্টির জন্য মসজিদে মসজিদে প্রার্থনা

মুজিবুল হক চুন্নু দল থেকে অব্যাহতি নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে যা বললেন মুজিবুল হক চুন্নু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT