চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূপাতিত মার্কিন বিমানের নিখোঁজ ক্রুকে ধরিয়ে দিলে পুরস্কার দিবে ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 04, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে সাধারণ নাগরিকদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এই ঘোষণা দিয়ে জানায়, জীবিত অবস্থায় ওই ক্রুকে আটক করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিলে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে।

শুক্রবার সম্প্রচারিত এক ঘোষণায় জানানো হয়, নিখোঁজ মার্কিন ক্রুকে উদ্ধারে সামরিক অভিযান চলছে। বিশেষ করে কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের বাসিন্দাদের তল্লাশিতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। দুর্গম পাহাড়ি এই অঞ্চলজুড়ে অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী চাহারমহল ও বখতিয়ারি প্রদেশের নাগরিকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

টেলিভিশনের পর্দায় প্রচারিত বার্তায় সন্দেহভাজন কাউকে দেখামাত্র গুলি করার আহ্বান জানানো হলেও, ইরানের সশস্ত্র বাহিনী সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে ধরা পড়লে ওই পাইলটের সঙ্গে যেন কোনো ধরনের দুর্ব্যবহার না করা হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহু মানুষ ইতিমধ্যে ব্যক্তিগত উদ্যোগে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট প্রদেশের গভর্নর নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিতে পারলে ১০ বিলিয়ন তুমান (প্রায় ৬৬ হাজার ১০০ মার্কিন ডলার) পুরস্কার ঘোষণা করেছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ভূপাতিত যুদ্ধবিমানটি ছিল এফ-১৫ই যুদ্ধবিমান মডেলের, যেখানে সাধারণত একজন পাইলট ও একজন অস্ত্র সিস্টেম কর্মকর্তা থাকেন। তাদের মধ্যে একজনকে ইতিমধ্যে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে, তবে অপরজন এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ক্রুকে উদ্ধারে মার্কিন বাহিনীও অভিযান চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান ওই পাহাড়ি এলাকায় তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।

Tags: ‘ক্রু’যুদ্ধবিমান
Previous Post

ডিজেলের অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার

Next Post

মাগুরায় প্রণোদনা পাচ্ছেন ২ হাজার ১৬০ জন কৃষক

Next Post

মাগুরায় প্রণোদনা পাচ্ছেন ২ হাজার ১৬০ জন কৃষক

নাঈমের সঙ্গে ঝড় তোলা জুটির পর যা বললেন ইমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT