কোনো অবস্থাতেই চলমান নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবে না বলে জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। দলগুলোর নেতারা বলেছেন, প্রলোভন ও চাপ প্রয়োগ করে বিরোধী শিবিরের লোক ভিড়িয়ে সরকারের শেষ রক্ষা হবে না। সরকারের আগ্রাসী মনোভাবে আন্দোলনে কিছুটা ছন্দপতন হলেও, কৌশল বদলে আন্দোলনের তীব্রতা বাড়ানোর কথা বলেছেন গণতন্ত্র মঞ্চের এই নেতারা।







